Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভিক্টোরিয়া মেট্রোর কাজ শেষ হতে আর কতদিন? অগ্রগতি খতিয়ে দেখলেন RVNL প্রধান

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : শহর জুড়ে চলছে একাধিক মেট্রো (Kolkata Metro) প্রকল্পের কাজ। মেট্রো পথে শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে দিতে উদ্যোগী রেল বিকাশ নিগম লিমিটেড। বুধবার কলকাতা সফরে এসেছিলেন আরভিএনএল এর চেয়ারম্যান। এই সংস্থার অধীনে বর্তমানে চলা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি।

    একাধিক মেট্রোর (Kolkata Metro) কাজ চলছে শহরে

    জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের ভূগর্ভস্থ অংশের কাজ সরেজমিনে পরিদর্শন করেন সংস্থার চেয়ারম্যান। এই মুহূর্তে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত দুটি টানেল বোরিং মেশিন দিয়ে চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। এর মধ্যে একটি মেশিন ইতিমধ্যেই ১১০০ মিটার সুড়ঙ্গ খোঁড়ার কাজ সম্পূর্ণ করেছে বলে খবর। অন্যদিকে অপর একটি মেশিন দিয়ে প্রায় ৬৫০ মিটার সুড়ঙ্গ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

    RVNL chairman visited Kolkata Metro projects

    এসপ্ল্যানেড মেট্রোর কাজ কতদূর: উল্লেখ্য, এসপ্ল্যানেড মেট্রো (Kolkata Metro) স্টেশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরনো বাজার ভবন ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে অনেক ব্যবসায়ীর আশঙ্কা, একবার যদি সেখান থেকে সরে যান তবে আর আগের জায়গায় ফিরতে পারবেন না। তাই অনেকে অনীহা দেখানোয় এই অংশের কাজ আটকে রয়েছে অনেকদিন ধরেই।

    আরও পড়ুন : রণবীরকে খুনের হুমকি, ১০ কোটি টাকা দাবি! বিষ্ফোরক তথ্য ফাঁস পুলিশের

    অরেঞ্জ লাইনের অগ্রগতি নিয়ে আলোচনা: এদিন ব্যবসায়ীদের জন্য নির্মিত নতুন বাজার বিল্ডিংটিও ঘুরে দেখেন তিনি। নিউ গড়িয়া-বিমানবন্দর করিডর অর্থাৎ অরেঞ্জ লাইনের বেলেঘাটা থেকে আইটি সেক্টর পর্যন্ত অংশের কাজের অগ্রগতি নিয়েও এদিন আলোচনা করেন তিনি।

    আরও পড়ুন : ‘বন্দেমাতরম’ নিয়ে নয়া বিজ্ঞপ্তি কেন্দ্রের, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

    চিংড়িঘাটা মেট্রোর কাজ গত এক বছর ধরে আটকে রয়েছে। ট্রাফিক ব্লকের জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে সংস্থা। অনুমতি মিললেই দ্রুত কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    'বিজেপি এলে বাবরের নাম আগে মোছা হবে' হুঁশিয়ারি শুভেন্দুর
    Next Article
    সুপ্রিম নির্দেশ অমান্য! বেলডাঙা মামলায় কেস ডায়েরি ইস্যুতে হাই কোর্টে নতুন মোড়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment