Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভাতা পেতে দেরি কেন? যুবসাথীর পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি দেখুন

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুব সাথী (Yuva Sathi) চালু করেছে তৃণমূল সরকার। এই স্কিমের আওতায় বহু যুবক যুবতী ইতিমধ্যে ১৫০০ টাকা করে পেয়েছেন। আবার অনেকে সেই টাকার অপেক্ষায় রয়েছেন। এবার এই টাকার অপেক্ষায় থাকায় যথারীতি নানান প্রশ্নের সূচনা তৈরি করছেন। আজকের প্রতিবেদনে রইল এই যুবতীর অনলাইন আবেদনের বিষয়ে বিস্তারিত সকল তথ্য।

    যুবসাথীর টাকা পেতে দেরি? কোথায় সমস্যা, কীভাবে জানবেন দেখুন (Yuva Sathi)

    রাজ্যের যুবক-যুবতীদের আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য চালু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। তবে এই প্রকল্পে টাকা পাওয়ার নিয়ম নিয়ে অনেকের মধ্যেই এখনও কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরও যারা টাকা পাননি তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এই যুব সাথী প্রকল্পের টাকা নিয়ে সকল তথ্য বিস্তারিতভাবে জানানো হল।

    Yuva Sathi delay in receiving money what is the problem

    আরও পড়ুন: SBI Cards-এ বড় আপডেট, ১ এপ্রিল থেকে কার্যকর নতুন নিয়ম—জানুন এক ঝলকে

    রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প করা হয়েছে। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে সরাসরি মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আটকে থাকা টাকা খুব দ্রুত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এর জন্য প্রশাসনিক স্তরে জোরকদমে কাজ চলছে।

    জানা যাচ্ছে সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যের অসামঞ্জস্য থাকার কারণে বহু ফাইল আটকে যায়, যাকে প্রশাসনিক ভাষায় ‘মিসম্যাচ’ বলা হচ্ছে। এছাড়াও রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ।

    পাশাপাশি নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব এখনও চলছে, যার ফলে অনেকটাই সময় ব্যয় হচ্ছে। এছাড়াও যেহেতু বর্তমানে অনলাইনে সরাসরি স্ট্যাটাস চেক করার কোনো ব্যবস্থা নেই, তাই আবেদনকারীদের ধৈর্য ধরতে বলা হয়েছে। তবে সুখবর হলো, ট্রেজারি থেকে সুবিধাভোগীদের মোবাইল নম্বরে ইতিমধ্যেই এসএমএস পাঠানো শুরু হয়েছে। তবে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই মার্চ মাস জুড়েই ধাপে ধাপে বকেয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার কাজ চলবে। সুতরাং, যাদের তথ্যে কোনো ভুল নেই, তারা খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পাবেন (Yuva Sathi)।

    Click here to Read More
    Previous Article
    অন্য রাজ্যে অনেক বেশি বদলি, পরিসংখ্যান দেখাল কমিশন, হাইকোর্টে স্থগিত রায়দান
    Next Article
    টিকিট বাতিলের ক্ষেত্রে বদলে যাচ্ছে একগুচ্ছ নিয়ম, ১ এপ্রিল থেকেই চালু নতুন নিয়ম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment