Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অন্য রাজ্যে অনেক বেশি বদলি, পরিসংখ্যান দেখাল কমিশন, হাইকোর্টে স্থগিত রায়দান

    5 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : আর এক মাস পরেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। তার আগে দফায় দফায় রাজ্যের একাধিক আমলা এবং পুলিশ আধিকারিকদের অন্য রাজ্যে বদলি করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম থেকেই সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতামন্ত্রীদের। এমনকি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হয়েছে জনস্বার্থ মামলাও। তবে এদিন শুনানি শেষ হলেও স্থগিত রাখা হয়েছে রায়দান।

    হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল রাজ্য সরকার

    এদিন ছিল জনস্বার্থ মামলার শেষ শুনানি। হাইকোর্টে নির্বাচন কমিশন দাবি করে, বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের থেকেও বেশি আইপিএস, আইএএস অন্য রাজ্যে বদল করা হয়েছে। এরপরেই দু পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।

    Calcutta High Court postponed verdict about transfer of west bengal ias ips

    অন্য রাজ্যে অনেক বেশি বদলি: আদালতে এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উত্তরে কমিশনের আইনজীবী বলেন, বিধানসভা নির্বাচনের সময় অন্য রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি সংখ্যায় সরকারি আমলা এবং পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে।

    আরও পড়ুন : আজই প্রকাশ্যে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট, কদ্দূর এগোলো ট্রাইব্যুনালের কাজ? হাইকোর্টকে চিঠি CEO-র

    রায়দান স্থগিত হাইকোর্টে: উদাহরণ দিয়ে নির্বাচন কমিশনের আইনজীবী জানান গত বিধানসভা নির্বাচনের আগে বিহারে ৪৮ জন আধিকারিকের বদলি করা হয়। তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলেও আদালত তাতে হস্তক্ষেপ করেনি। এছাড়াও অন্যান্য রাজ্যেরও পরিসংখ্যান তুলে ধরেন কমিশনের (Calcutta High Court) আইনজীবী। আদালতে তিনি জানান, মহারাষ্ট্রে ৬১, উত্তরপ্রদেশে ৮৩ আর মধ্যপ্রদেশে ৪৯ জন আধিকারিকের বদলি করা হয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ২৩ জন।

    আরও পড়ুন : জ্বালানি বাঁচাতে দেশজুড়ে ফের লকডাউন? জল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

    এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, সিআইএসএফ, বিএসএফ এর ডিজিকে কেন বদলি করা হয়নি? কোনও কেন্দ্রীয় সংস্থার শীর্ষকর্তাকে কেন ট্রান্সফার করা হয়নি? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন বলেন, সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন শুধু ক্লারিকাল স্টাফদের ক্ষেত্রে অদলবদল করতে পারে। ডিজি, আইজিপিকে কি করণিক বলা যায়? প্রসঙ্গত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কমিশনকে নির্দেশ দিয়েছে, এই সংক্রান্ত নথি আগামী সোমবার আদালতে জমা করতে। সেই নথি খতিয়ে দেখার পরেই আদালত এই মামলার রায় ঘোষণা করবে।

    Click here to Read More
    Previous Article
    ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! আগামী দু’ঘন্টায় তোলপাড় দক্ষিণবঙ্গে, রাত পোহালে বাড়বে আরও?
    Next Article
    ভাতা পেতে দেরি কেন? যুবসাথীর পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি দেখুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment