Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় রেলে এবার নতুন লোগো! মিলল মন্ত্রকের অনুমতি, কেন হচ্ছে পরিবর্তন?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: লোগো হল এমনই একটি বিষয় যেটি যেকোনও প্রতিষ্ঠানের পরিচয়কে উপস্থাপিত করে। এমতাবস্থায়, ভারতীয় রেলেরও (Indian Railways) নিজস্ব একটি লোগো রয়েছে। ওই লোগোটির কেন্দ্রে রয়েছে একটি WG স্টিম ইঞ্জিন এবং বেস কয়েকটি তারা রয়েছে। এই তারাগুলি ভারতীয় রেলের বিভিন্ন আঞ্চলিক রেলপথের প্রতিনিধিত্ব করে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বহু বছর পর, ভারতীয় রেলের লোগোটি আবার পরিবর্তন হতে চলেছে। এমতাবস্থায়, কেন ভারতীয় রেলকে তার লোগো পরিবর্তন করতে হচ্ছে সেই বিষয়টি এই প্রতিবেদনে উপস্থাপিত করা হল।

    ভারতীয় রেলের (Indian Railways) লোগোতে হচ্ছে পরিবর্তন:

    জানিয়ে রাখি যে, ভারতীয় রেলের বহু পুরনো পরিচয় এবার বদলে যেতে চলেছে। যে রেলপথ তার ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে লালন করে, তারা তাদের অফিসিয়াল লোগোতে একটি বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। মূলত, রেলের লোগোতে আগে যে ১৭ টি তারা দেখা যেত, এখন তার পরিবর্তে ১৮ টি তারা যুক্ত হবে।

    Indian Railways will now have a new logo.
    ভারতীয় রেলের নতুন লোগোতে ১৮ টি তারা

    ভারতীয় রেলের লোগো: উল্লেখ্য যে, ভারতীয় রেলের পরিচালনার দায়িত্বে রয়েছে রেলওয়ে বোর্ড। এটি সরাসরি রেল মন্ত্রকের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। গত সপ্তাহেই রেলওয়ে বোর্ড ভারতীয় রেলের লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে বোর্ডের নথি অনুযায়ী, নতুন লোগোটি আগামী ১ জুন, ২০২৬ থেকে কার্যকর হবে। এর মাধ্যমে দেশজুড়ে রেলের একটি নতুন পরিচিতি তৈরি হবে।

    আরও পড়ুন: কলকাতায় হয়েছে তৈরি! ভারতীয় নৌবাহিনী পাচ্ছে প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল

    লোগোটি কেন পরিবর্তন করতে হল: মূলত, ভারত সরকার দেশে একটি নতুন রেলওয়ে জোন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন জোনটি রেলওয়ের ১৮ তম জোন। যেটির নাম সাউথ কোস্ট রেলওয়ে। এই জোনাল রেলওয়ের (SCoR) সদর দফতর অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে অবস্থিত। এই জোনাল রেলওয়েটি ১ জুন থেকে চালু হবে। এটি হল ভারতীয় রেলওয়ের ১৮ তম জোন। এমতাবস্থায়, এই জোনটিকে প্রতিনিধিত্ব করার জন্যই রেলের লোগো পরিবর্তন করা হচ্ছে।

    আরও পড়ুন: গম্ভীরের ওপরেই নির্ভর করছে সূর্যকুমারের ভবিষ্যৎ! বদলানো হবে T20 দলের অধিনায়ক? মিলল আপডেট

    লোগোতে থাকা তারাগুলি কী নির্দেশ করে: ভারতীয় রেলের লোগোর কেন্দ্রে ধোঁয়া নির্গমনকারী একটি বাষ্পীয় ইঞ্জিন রয়েছে। এটিকে ঘিরে রয়েছে একাধিক তারা। যেগুলি রেলওয়ের জোনাল রেলপথগুলিকে প্রতিনিধিত্ব করে। ২০০৩ সালের আগে লোগোতে ৯ টি তারা ছিল। সেই সময় অটল বিহারী বাজপেয়ী সরকার ৭ টি নতুন জোন তৈরি করে। এর ফলে তারার সংখ্যা বেড়ে ১৬ হয়। ২০১০ সালে মনমোহন সিং সরকার মেট্রো রেলওয়ে কলকাতাকে একটি পৃথক জোন হিসেবে স্বীকৃতি দেয়। এরপর লোগোতে তারার সংখ্যা বেড়ে ১৭ হয়। এখন এই  সংখ্যা বেড়ে ১৮ হতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    "আমরা নেতা হতে আসিনিআমরা মানুষের জন্য কাজ করতে এসেছি"- অগ্নিমিত্রা পাল
    Next Article
    সরকারি নির্দেশে আজ থেকে সমস্ত স্কুলে প্রার্থনা সঙ্গীত হল বন্দে মাতরম।

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment