Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উত্তরবঙ্গের চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে বড় ঘোষণা, নতুন সরকারি প্রকল্প চালু হচ্ছে রাজ্যে

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের মধ্যে এবার এক বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উত্তরবঙ্গ তথা রাজ্যের সমস্ত চা শ্রমিকদের জন্য এবার বড় আর্থিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এ রাজ্যে এবার চালু হতে চলেছে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। চা শ্রমিকদের আর্থ সামাজিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন পরিকাঠামোর ভোল বদলাতে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার নবান্নের বৈঠকে এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়।

    নতুন সরকারি প্রকল্পের ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)

    রবিবার সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্পের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, চা শ্রমিকদের সার্বিক উন্নয়নে রাজ্য স্তরের কমিটি পিএমসিএসপিওয়াই চালু করার সিদ্ধান্ত নিয়েছে। চা শ্রমিকদের জীবনযাত্রায় পুরোপুরি পরিবর্তন আনতে চলেছে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মূলত তিনটি ক্ষেত্রে ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    Suvendu Adhikari announced Government scheme for tea garden workers

    কত কোটি টাকা বরাদ্দ: চা শ্রমিক শিক্ষা যোজনার খাতে সবথেকে বেশি ১৭৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চা শ্রমিকদের পরিবারের সন্তানদের আধুনিক শিক্ষাগত পরিকাঠামো গঠন (Suvendu Adhikari) এবং পঠনপাঠনের গুণগত মান বাড়াতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। চা বাগানের শ্রমিকদের জনস্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবা আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছে ৭২ কোটি টাকা।

    আরও পড়ুন : রাজ্যের ৫০০ টি থানায় মহিলা হেল্প ডেস্ক-দুর্গা স্কোয়াড, নারী নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ সরকারের

    কী কী সুবিধা: এছাড়াও রয়েছে চা শ্রমিকদের আশ্রয় যোজনা। চা শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বস্তি দিতে ৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই খাতে। এই যোজনার অধীনে পাহাড়ি এলাকায় ৮৮ টি এবং সমতলে ২৩৩ টি আধুনিক বিশ্রামাগার তৈরি করা হবে।

    আরও পড়ুন : সোমবার রাজ্য জুড়ে ছুটি, ব্যাঙ্কও কি বন্ধ থাকবে? জেনে নিন

    বিশ্রামাগারগুলিতে থাকছে অফ গ্রিড সৌরবিদ্যুৎ পরিষেবা থেকে পানীয় জল, বসার জায়গা, পরিচ্ছন্ন শৌচাগারের সুবিধাও।

    Click here to Read More
    Previous Article
    হার্দিক পান্ডিয়ার রেকর্ড ছুঁলেন অভিষেক শর্মা! হেরেও কিছুটা স্বস্তিতে ভারতীয় দল
    Next Article
    পোর্টাল তৈরির কাজ শুরু! যুবশক্তি প্রকল্পে নতুন করে করতে হবে আবেদন? কবে থেকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment