Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টুপটাপ শুরু, মঙ্গলবার অবধি বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: শীত কমছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। তবে গরম যে শুধু বাড়বে, তেমনটাই নয়। সাথে আরাম দেওয়ার জন্য আসবে বৃষ্টিও। আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। ভিজবে কলকাতাও? জানুন আবহাওয়ার সম্পূর্ণ খবর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহে আরও কিছুটা পারদ চড়তে পারে। পাশাপাশি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস। সোমবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা।

    হাওয়া অফিস বলছে নিম্নচাপ তৈরি হলে তা পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। ফলত তার রাজ্য বা ওড়িশা উপকূলে সরাসরি প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই। তবে পরোক্ষ প্রভাব পড়বে। সোমবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মত জেলাগুলিতে। মঙ্গলবারও ভিজবে এসব জেলা।

    এদিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশপাশে ঘোরাঘুরি করতে পারে।

    আরও পড়ুন: আজকের রাশিফল ২২ ফেব্রুয়ারি, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    south bengal weather(188)

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা সোম ও মঙ্গলবার। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বুধবার থেকে বৃষ্টি কমে গিয়ে আবার আকাশ পরিষ্কার হতে পারে।

    কুয়াশা পড়বে সকালের দিকে। অধিক কুয়াশা পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশার সম্ভাবনা। উত্তরের জেলাগুলিতে আগামী সাত দিন একই রকম থাকবে আবহাওয়া। বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।

    Click here to Read More
    Previous Article
    শুরু থেকেই তলানিতে TRP, বছর ঘোরার আগেই গল্প শেষ জি বাংলার আরেক সিরিয়ালের
    Next Article
    বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বড় খেলা BJP-র! ৫০০০ কিমি পরিবর্তন যাত্রা শুরু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment