Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তুমুল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! কিছুক্ষণেই ভাসবে ৬ জেলা, বিকেলে বাড়বে আরও

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়ার ঘন ঘন মুড সুইং। এই রোদ, তো পরক্ষণেই বৃষ্টি। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) সকাল থেকেই মেঘলা আকাশ। বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর বলছে, আজ ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও সতর্কতা জারি একাধিক জেলায়।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপ তৈরি হতে পারে। আবার মৌসুমী অক্ষরেখা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। এই সবের জোড়া ফলায় রাজ্যে ফের বাড়বে ঝড়-বৃষ্টি।

    আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এই দুই জেলায় কমলা সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ সহ তুমুল বর্ষণের পূর্বাভাস। জারি রয়েছে হলুদ সতর্কতা।

    ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। বাকি প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হতে পারে। টানা ১৪ তারিখ অবধি হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে বিক্ষিপ্তভাবে। বাদ যাবে না কলকাতাও। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টি হবে।

    আরও পড়ুন: ‘সরকার ক্যালকুলেশন করে ব্যাঙ্কগুলোকে পাঠিয়েছে..,’ কবে কেএমসি এলাকায় বসবাসকারীদের DA?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    বুধে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। জারি রয়েছে সতর্কতা। বাকি সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

    Click here to Read More
    Previous Article
    স্মার্ট মিটার বসাতেই হু হু করে বাড়ছে বিদ্যুৎ বিল! আসল কারণ জানলে চমকে যাবেন
    Next Article
    বাংলায় পাক-যোগের ছায়া! ফয়জলাবাদ থেকে তপসিয়া, জঙ্গি সন্দেহে ধৃত আরও এক

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment