Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    নতুন ছবিতে প্লেব্যাকে ‘কামব্যাক’, সিদ্ধান্ত বদল অরিজিতের?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : প্লেব্যাক কেরিয়ারে ইতি। অরিজিৎ সিং (Arijit Singh) এর এই একটি ঘোষণা তোলপাড় ফেলে দিয়েছিল দেশ জুড়ে। বর্তমানে দেশের অন্যতম প্রতিভাবান গায়কের হঠাৎ প্লেব্যাকের দুনিয়া থেকে সরে দাঁড়ানোর খবরে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল অনেক অনুরাগীর। কিন্তু হঠাৎই সকলকে অবাক করে আবারও প্লেব্যাকে ফিরলেন অরিজিৎ।

    প্লেব্যাকে ফিরলেন অরিজিৎ (Arijit Singh)

    ‘আওয়ারাপন ২’ ছবিতে আবারও প্লেব্যাক করতে দেখা যাবে অরিজিৎকে। হঠাৎ কেন নিজের সিদ্ধান্ত বদল করলেন তিনি? তবে কি এটা তাঁর রেকর্ড করা কোনও পুরনো গান যা এখন মুক্তি পেল? না, এই বিভ্রান্তি কাটিয়ে দিয়েছেন সুরকার আমাল মালিক। তিনি জানান, গত প্রায় এক বছর ধরে ‘ইয়ে আওয়ারাপন’ গানটি তাঁর নিজের কণ্ঠে রেকর্ড করা ছিল।

    Arijit Singh playback song comeback

    কী বলেন সুরকার: আমাল সাধারণত ৫-৬ টি গান অরিজিৎকে পাঠিয়ে থাকেন। তার মধ্যে গায়কের কোনোটি পছন্দ হলে একসঙ্গে কাজ করেন তাঁরা। এটাই তাঁদের কাজের নিয়ম। কিন্তু এই গানটি শুনে অরিজিৎ বলেছিলেন, আগে থেকেই তো খুব সুন্দর ভাবে গানটি রেকর্ড করা রয়েছে। তাহলে আবার তাঁকে দিয়ে কেন গাওয়ানো হবে? কিন্তু আমাল এই গানের জন্য অরিজিৎকেই ভেবে রেখেছিলেন। তাই শেষমেষ অরিজিৎ রাজি হন গানটি রেকর্ড করতে।

    আরও পড়ুন : সর্ষে ইলিশ রাঁধতে গিয়ে তেতো হয়ে যাচ্ছে? মেনে চলুন এই ছোট্ট টিপস, পারফেক্ট হবে রান্না

    কেন রাজি হলেন গায়ক: আমাল আরও বলেন, এটাই অরিজিতের (Arijit Singh) শেষ গান, এমনটা ভাবার কোনও কারণ নেই। ভবিষ্যতে আরও গান পছন্দ হলে তিনি নিশ্চয়ই গাইবেন। অথচ অরিজিতের ম্যানেজারের দাবি, এই ছবির মাধ্যমে গায়ক যে নতুন করে কামব্যাক করছেন এমনটা নয়। বিরতি নেওয়ার আগে চুক্তিবদ্ধ গানগুলিই রেকর্ড করছেন তিনি।

    আরও পড়ুন : এবার জন্মাষ্টমীতে গোপালকে ভোগ দিন ছানার তুলতুলে মালপোয়া, রইল রেসিপি

    এদিকে আমালের দাবি, সম্প্রতি অরিজিৎ গানটি রেকর্ড করেছেন। তাও আবার সম্পূর্ণ ভালোবেসে। আসল সত্যিটা কী, তা এখনও স্পষ্ট জানা যায়নি অরিজিতের তরফেও।

    Click here to Read More
    Previous Article
    নিজের বয়স লুকোচ্ছেন সূর্যবংশী? এবার ১৫ বছর বয়সী ভারতীয় তারকাকে নিয়ে কড়া মন্তব্য করলেন অজি কিংবদন্তি
    Next Article
    আজকের রাশিফল ১০ অগাস্ট, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment