Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একের পর তারকার চোটে বিপর্যস্ত BCCI! বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে গিয়ে বিপাকে গম্ভীর

    9 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলকে (Indian Cricket Team) নিয়ে অত্যন্ত চাপে কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। চোটের কবলে পড়েছে একাধিক ভারতীয় ক্রিকেটার। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) দৌড়ে টিকে থাকা এবং আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতি, দুইয়েরই ক্ষেত্রে পরিকল্পনা সাজাতে গিয়ে ধাক্কা খাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

    Shubman Gill makes a big announcement.

    যশপ্রীত বুমরা: হাঁটুর চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য দল থেকে ছিটকে গিয়েছেন বুমরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজেও মাঠে নামতে পারছেন না তারকা ফাস্ট বোলার। গত দুই বছরে চোটের কারণে একাধিক সিরিজ ও টুর্নামেন্টে মাঠে নামতে পারেননি এই অভিজ্ঞ ভারতীয় পেসার। ফলে অস্বস্তিতে ভারতীয় দল।

    নীতিশ রেড্ডি: হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে তাকে পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে প্রস্তুত করছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু পেশির চোটের কারণে তিনিও ভারতীয় দলের অংশ নন। ফলস্বরূপ এখন নিখুঁত পেস বোলিং অলরাউন্ডারের অভাবে ভুগছে ভারত।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! সত্যিই কি প্রাক্তন ভারতীয় অধিনায়কের অবসর চাইছে বোর্ড

    হার্দিক পান্ডিয়া: পিঠ ও উরুর পেশির সমস্যার কারণে আইপিএলের পর থেকেই মাঠের বাইরে তারকা অলরাউন্ডার। আগামী ওডিআই বিশ্বকাপের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু তাকে আপাতত পাচ্ছেন না গম্ভীর। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আয়োজিত হতে চলা ওডিআই সিরিজেও হয়তো নামবেন না তারকা অলরাউন্ডার।

    আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে

    ওয়াশিংটন সুন্দর: গৌতম গম্ভীরের অত্যন্ত পছন্দের অলরাউন্ডার। বড় কোনও পারফরম্যান্স না করেও নিয়মিত সুযোগ পাচ্ছিলেন ভারতীয় দলে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীন পেশির চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন। আবার কবে মাঠে ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই।

    Click here to Read More
    Previous Article
    নেতাজিকে অপমান! শ্যামবাজারের নেতাজি মূর্তিতে মাল্যদান করে বিজেপিকে দুষলেন কুণাল ঘোষ
    Next Article
    ১৫ বছর বয়সেই কোটিপতি! বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তির হিসেব শুনলে চোখ কপালে উঠতে বাধ্য

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment