Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অপারেশন টেবিলে শুয়ে রফির গান, সোনুর কাণ্ডে তাজ্জব নেটপাড়া, আদৌ নিরাপদ?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় সঙ্গীত জগতের রথী মহারথীদের তালিকায় নাম আসবে সোনু নিগমের (Sonu Nigam)। নাইন্টিস কিডস দের কাছে ‘আবেগ’। বর্তমান প্রজন্মও সোনুর সুরের মূর্চ্ছনায় মুগ্ধ। সম্প্রতি অপারেশন টেবিলে শুয়েও গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া।

    অপারেশন টেবিলে শুয়ে গান গাইলেন সোনু (Sonu Nigam)

    সোশ্যাল মিডিয়ায় সোনুর একটি ভিডিও রীতিমতো ভাইরাল। সেখানে তাঁকে দেখা যায়, অপারেশন টেবিলে শুয়ে মহম্মদ রফির ‘সুহানি রাত ঢল চুকি’ গানটি গাইতে। ভিডিও শেয়ার করে সোনু লেখেন, ডাক্তার নীলেশ সাতভাই এবং তাঁর দলের জন্য তাৎক্ষণিক একটি পারফরম্যান্স। ব্যথার মধ্যেও গান গাইছেন কারণ গান হল আনন্দদায়ক।

    Is sonu nigam singing during operation safe

    কী লিখেছেন গায়ক: কয়েক দশক ধরে সঙ্গীতচর্চা করছেন সোনু। অসুস্থতা, শারীরিক যন্ত্রণার মধ্যেও গান যে তাঁকে ছেড়ে যায়নি তা এই ভিডিওতেই স্পষ্ট। গানের প্রতি তাঁর ভালোবাসাই প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও তাঁর মুক্তির জায়গা। কিন্তু প্রশ্ন উঠছে, এভাবে অস্ত্রোপচার চলাকালীন গান গাওয়া কি আদৌ নিরাপদ?

    আরও পড়ুন : ঘরে বসেও হবে এলপিজির e-KYC, সঙ্গে রাখুন এই ৪ ডকুমেন্ট, রইল ধাপে ধাপে প্রক্রিয়া

    গান গাওয়া কি নিরাপদ: সোনু (Sonu Nigam) পরে জানান, তাঁর হাতের আঙুলে একটি ছোট অস্ত্রোপচারের জন্য লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছিল। তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন এবং অস্বস্তি কাটাতে আর চিকিৎসকদের মনোরঞ্জন করতে পুরো সময়টাই গান গাইছিলেন। চিকিৎসা বিজ্ঞানে সজাগ অবস্থায় ব্রেন সার্জারিতে কিন্তু অস্ত্রোপচার চলাকালীন গান গাওয়ার বিষয়টিকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং নিরাপদ বলে মানা হয়। সোনু নিগমের মতো ছোটখাটো অস্ত্রোপচারে গান গাওয়া সম্পূর্ণ নিরাপদ, যতক্ষণ পর্যন্ত রোগী নড়াচড়া না করছেন। বরঞ্চ চিকিৎসকরা বলেন, এতে মন শান্ত হয়, দুশ্চিন্তা ভর করে না।

    আরও পড়ুন : এত ইলিশ কেউ চোখে দেখেনি! দিঘায় মাছে ছয়লাপ, কত চলছে বাজারদর?

    মস্তিষ্কের এমন অংশ যা কথা বলা, ভাষা, গান শোনা বা গাওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, তার কাছাকাছি কোনও ব্রেন টিউমর অপসারণ করতে হলে চিকিৎসকরা সজাগ অবস্থায় অস্ত্রোপচার করতে বলেন। এই সময় রোগী যখন গান গায়, তখন চিকিৎসকরা মৃদু ‘ইলেকট্রিকাল স্টিমুলেশন’ ব্যবহার করেন। রোগীর গান বন্ধ হয়ে গেলে চিকিৎসক বুঝে যান কোন অংশটি কাটাকাটি থেকে এড়িয়ে যেতে হবে। এভাবে চিকিৎসা এবং অস্ত্রোপচারে বড় ভূমিকা পালন করে সঙ্গীত।

    Click here to Read More
    Previous Article
    ২০২৭-এর ODI বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘিরে বিতর্ক! ICC-র সিদ্ধান্তে গর্জে উঠল ২ দেশ

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment