Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৫ বছর বয়সেই কোটিপতি! বৈভব সূর্যবংশীর মোট সম্পত্তির হিসেব শুনলে চোখ কপালে উঠতে বাধ্য

    9 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তরুণ প্রতিভার গোটা বিশ্বের নজর কেড়ে নেওয়ার ঘটনার কোনও অভাব নেই। কিন্তু ভারতীয় দলের (Indian Cricket Team) অন্যান্য কোনও বিস্ময়-প্রতিভার তুলনায় বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) তুলনা করা ঠিক হবে না। তার রকেট গতিতে উত্থানের ঘটনা অনেক ক্রিকেটপ্রেমীকে কিশোর বয়সের শচীন টেন্ডুলকারের অসাধারণ কথা নতুন করে মনে করিয়ে দিয়েছে। ভারতীয় দলের জার্সি গায়ে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার শচীনের রেকর্ডটি ভেঙে দিয়েছেন সূর্যবংশী।

    ভারতীয় দলের জার্সিতে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টের পাশাপাশি গত দুই মরশুমের আইপিএলে অতিমানবিক পারফরম্যান্স করে গোটা বিশ্বের নজরে এসেছেন এই বিস্ময় বালক। সূর্যবংশীর ক্রিকেট যাত্রার সবে শুরু হয়েছে। কিন্তু বিশ্ব ক্রিকেটের আঙিনায় তিনি ইতিমধ্যেই নিজের এক আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। স্বাভাবিকভাবেই, মাঠে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স ঘিরে তৈরি হওয়া উন্মাদনা বড় বড় ব্র্যান্ডগুলোর বিশেষ নজর কেড়েছে।

    এই তরুণ ক্রিকেটারের সাথে বেশ কিছু ব্র্যান্ড দীর্ঘমেয়াদী চুক্তির করে ফেলেছে। অন্য অনেকে সংস্থা এখনও অপেক্ষায় রয়েছে তাকে নিজেদের সঙ্গে যুক্ত করানোর জন্য। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মাতানোর পরেই সূর্যবংশী তাঁর ব্র্যান্ড এনডোর্সমেন্ট-এর ক্ষেত্রে পারিশ্রমিক বাড়িয়েছেন বলে জানা গেছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এখন তার সঙ্গে প্রতিটি চুক্তির ক্ষেত্রে নামিদামি ব্র্যান্ডগুলিকে খরচা করতে হচ্ছে কোটি টাকারও বেশি।

    ২০২৬ সালের আগস্ট মাসে দাঁড়িয়ে সূর্যবংশীর মোট সম্পদের পরিমাণ ৭ থেকে ১০ কোটি টাকার গণ্ডি ছুঁয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইপিএল-এর বেতন, আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ ফি, ঘরোয়া ক্রিকেট এবং ক্রমবর্ধমান ব্র্যান্ড এনডোর্সমেন্ট সব মিলিয়ে মাত্র ১৫ বছর বয়সেই কোটিপতি হয়ে গিয়েছেন বৈভব।

    আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে

    তবে বয়স তার এখনও অত্যন্ত কম, সেই কারণেই বৈভবের পরিবার তাঁর কেরিয়ারের এই পর্যায়ে তাঁকে অতিরিক্ত বাণিজ্যিক প্রচারের কাজ থেকে দূরে রাখতে চাইছে। তবে ইতিমধ্যেই বেশ কিছু পরিচিত ব্র্যান্ড তার সঙ্গে চুক্তি করে ফেলেছে বলে খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি এমন উদাহরণ প্রতিবেদনের অন্তিম অংশে তুলে ধরা হলো…..

    আরও পড়ুন: গৌতম গম্ভীরের নতুন প্ল্যান! অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বিপক্ষকে চমকে দেবে ভারতীয় দল

    বৈভব সূর্যবংশীর সাথে চুক্তিবদ্ধ কিছু ব্র্যান্ড:
    ● এসএস ব্যাটস
    ● কমপ্ল্যান হেলথ ড্রিঙ্কস
    ● গুগল পে
    ● রেড বুল
    ● ঝাড়খণ্ড হেলথ ডিপার্টমেন্ট

     

    Click here to Read More
    Previous Article
    একের পর তারকার চোটে বিপর্যস্ত BCCI! বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে গিয়ে বিপাকে গম্ভীর
    Next Article
    আজকের রাশিফল ১২ অগাস্ট, ব্যবসায় বাজিমাত এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment