Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্মার্ট মিটার বসাতেই হু হু করে বাড়ছে বিদ্যুৎ বিল! আসল কারণ জানলে চমকে যাবেন

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : স্মার্ট মিটার (Smart Meter) বসানোর পরেই বিদ্যুৎ বিল নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে সাধারণ মানুযষের। আগের তুলনায় বেশি ইউনিট উঠছে কিংবা মাসের শেষে বিলের অঙ্ক বেড়ে যাওয়ার অভিযোগ করছেন একাংশ গ্রাহক। ফলে স্বাভাবিক ভাবেই অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—নতুন এই মিটার কি সত্যিই বেশি বিদ্যুৎ দেখাচ্ছে? এই বিতর্ক যখন মাথাচারা দিয়ে উঠেছে তখনই এর সম্পর্কে বিশদে জানা দরকার।

    স্মার্ট মিটার(Smart Meter) কী আদতেই বিদ্যুতের বিল বেশি দেখাচ্ছে ?

    বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির বক্তব্য, স্মার্ট মিটার বিদ্যুতের দাম বাড়ানোর কোনও যন্ত্র নয়। মিটারের মূল কাজ হল বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে, তার হিসাব রাখা। এরপর সেই ব্যবহারের ভিত্তিতেই সংশ্লিষ্ট ট্যারিফ, নির্দিষ্ট চার্জ, কর এবং অন্যান্য অনুমোদিত খরচ যোগ হয়ে চূড়ান্ত বিল তৈরি হয়।

    তা হলে স্মার্ট মিটার বসানোর পর বিল বেশি আসছে কেন? এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, মিটার বদলানোর ফলে কোনও বৈদ্যুতিক যন্ত্র অতিরিক্ত বিদ্যুৎ খরচ করতে শুরু করে না। একটি এসি, ফ্রিজ, গিজার, পাম্প, হিটার কিংবা ইন্ডাকশন কতটা বিদ্যুৎ নেবে, তা নির্ভর করে তার ক্ষমতা, কতক্ষণ চালানো হচ্ছে এবং কী ভাবে ব্যবহার করা হচ্ছে তার উপর।

    তবে পুরনো মিটারের নির্ভুলতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। বছরের পর বছর ব্যবহারের ফলে ক্যালিব্রেশন, যন্ত্রের পরিধান, রক্ষণাবেক্ষণের অভাব কিংবা অন্য প্রযুক্তিগত কারণে মিটারের রিডিংয়ে প্রভাব পড়তে পারে। কোনও পুরনো মিটার যদি প্রকৃত ব্যবহারের তুলনায় কম ইউনিট নথিভুক্ত করে থাকে, নতুন এবং বেশি নির্ভুল মিটার বসার পর স্বাভাবিক ভাবেই রিডিং বেড়ে যেতে পারে।

    এখানেই গ্রাহকের মনে তৈরি হয় বিভ্রান্তি। নতুন মিটার আসার পর বিল বেড়েছে—এই তথ্য সত্যি হলেও, তার অর্থ এই নয় যে মিটার ইচ্ছাকৃত ভাবে বেশি ইউনিট দেখাচ্ছে। বিষয়টি প্রমাণ করতে হলে আগের মিটারের রিডিং, বর্তমান মিটারের হিসাব, মিটারের নির্ভুলতা, বিদ্যুৎ ব্যবহারের ধরন এবং প্রযোজ্য ট্যারিফ—সব দিক খতিয়ে দেখা প্রয়োজন।

    আর স্মার্ট মিটারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, এটি শুধু বিল তৈরির জন্য তথ্য দেয় না, ব্যবহারের ধরণও বুঝতে সাহায্য করে। দিনের কোন সময়ে বিদ্যুতের ব্যবহার বেশি হচ্ছে, কখন এসি, গিজার, মাইক্রোওয়েভ বা অন্য উচ্চ-ক্ষমতার যন্ত্র একসঙ্গে চলছে—সেই তথ্য বিশ্লেষণ করে ব্যবহার কমানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

    Electricity bills are increasing rapidly after installing smart meters !

    আরও পড়ুন :লাফিয়ে কমবে বিদ্যুতের বিল! এই ৬ ভুল শোধরালেই বাঁচতে পারে অনেক টাকা

    অতএব, স্মার্ট মিটার বসানোর পর বিল বেড়েছে দেখেই আতঙ্কিত হওয়ার কারণ নেই। বরং পুরনো ও নতুন হিসাব মিলিয়ে দেখা এবং প্রয়োজন হলে মিটারের নির্ভুলতা পরীক্ষা করাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ। কারণ বিলের অঙ্ক বাড়ার পেছনে মিটার নয়, বাস্তব বিদ্যুৎ ব্যবহার এবং হিসাবের একাধিক কারণ কাজ করতে পারে।

    Click here to Read More
    Previous Article
    রায় পছন্দ না হওয়ায় বিচারপতিকে অশালীন মন্তব্য! আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের
    Next Article
    তুমুল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! কিছুক্ষণেই ভাসবে ৬ জেলা, বিকেলে বাড়বে আরও

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment