Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হু হু করে কমল গ্যাসের দাম! কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের নতুন প্রাইজ কত ?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিরতি হলেও এখনো অস্থিরতা রয়েছে গ্যাসের চাহিদায় (LPG Cylinder)। তবে এই অস্থিরতা মাঝে ভারতে এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় কয়েকশো টাকা কমল। এই নিয়ে টানা দু’মাস নিম্নমুখী গ্যাস সিলিন্ডারের দাম। জেনে নিন আজকের দাম।

    এক ধাক্কায় কমল গ্যাসের দাম নতুন দর কত? (LPG Cylinder)

    সাধারণ মধ্যবিত্ত জীবনে প্রতিদিনই জীবন যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্যাস সিলিন্ডার (LPG Cylinder)। প্রয়োজন হোক বা কৌতূহলের বসে রান্না ও বাণিজ্যিক গ্যাসের দাম ও জ্বালানির দাম কম বেশি রোজই চোখে রাখতে হয়। তাই আজকের প্রতিবেদনে রইল আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দাম কত সেই বিষয় বিস্তারিত তথ্য।

    LPG Cylinder prices slashed in one go what are the new rates

    আরও পড়ুন: রান্নাঘরের চিমনি হবে ঝকঝকে! তেল-গ্রিজের জেদি দাগ দূর করার ৬ সহজ কৌশল

    যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী ছিল এতদিন। সেখানে পয়লা জুলাই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। তবে আগস্ট মাস পড়তে না পড়তে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কম মূল্য ২০৯ টাকা। তাই এক নজরে দেখে নিন, বুধবার দেশের প্রধান চার শহরে এই সিলিন্ডারের দাম কত রয়েছে।

    বুধবার কলকাতায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৮৭২ টাকা ৫০ পয়সা। অপরদিকে দিল্লিতে আজ ঘরোয়া গ্যাসের দাম ৯৪২ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ২,৭২৮ টাকা।

    মুম্বইয়ে আজ ১৪.২ কেজির সিলিন্ডার মিলছে ৯৪১ টাকা ৫০ পয়সায়। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর ২,৬৯১ টাকা ৫০ পয়সা৷চেন্নাইয়ে আজ ঘরোয়া সিলিন্ডারের দাম ৯৫৭ টাকা ৫০ পয়সা। চার শহরের মধ্যে এখানেই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি, ২,৯০৬ টাকা (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    পুরুলিয়ায় শিল্পের নতুন অধ্যায়! হাজারের বেশি চাকরির সুযোগ নিয়ে আসছে স্টিল প্রকল্প
    Next Article
    আরজি কর তদন্তে নতুন মোড়, অভয়ার ডিনার-সঙ্গীদের ডাকল সিবিআই

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment