Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাংলায় পাক-যোগের ছায়া! ফয়জলাবাদ থেকে তপসিয়া, জঙ্গি সন্দেহে ধৃত আরও এক

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের বাংলায় আরও এক পাক গুপ্তচরের সন্দেহে গ্রেফতার হল এক ব্য়ক্তি। বেঙ্গল এসপিএফ এর আধিকারিকেরা গ্রেফতার করে তাকে। সূত্রের খবর, ভারতের ভুয়া পরিচয়পত্রে কলকাতার তপসিয়ার ঠিকানায় গিয়েছিল ওই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম রানা রউফ। জানা যায় সে পাকিস্তানের ফয়জলাবাদের বাসিন্দা। এই খবর জানার পরই কলকাতার ISI এজেন্ট সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে (Kolkata ISI Agent)।

    তপসিয়ায় পাক যোগের সন্দেহ ধৃত আরও এক (Kolkata ISI Agent)

    তদন্তকারীরা জানতে পেরেছেন, নেপালের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল রউফ। কলকাতায় পাকাপাকিভাবে থাকার জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। আধার কার্ড-সহ একাধিক নথি বানিয়ে ফেলে। ভারতে মুছে ফেলে রানা রউফের পরিচয়। এখানে তার নাম হয় ওয়াহফ। তপসিয়ার ঠিকানাই ভারতের সমস্ত নথিতে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা (Kolkata ISI Agent)।

    Kolkata ISI Agent another arrested in Topsia over suspected Pakistan link

    আরও পড়ুন: পনিরের একঘেয়ে তরকারির বদলে বানিয়ে ফেলুন সুস্বাদু কোফতা, রইল ঝটপট রেসিপি

    এই ঘটনায় তদন্তকারীদের হাতে প্রাথমিক তথ্য এসেছে, রানা রউফের সঙ্গে সরসারি ISI এর যোগাযোগ রয়েছে। পাশাপাশি রানার ওপর মূলত ভারতীয় নৌসেনা, সেনা, রেলের সম্পর্ক তথ্য সরবরাহ। এছাড়াও একাধিক জায়গায় যে ক্যাম্প রয়েছে তাতে যা ইনস্টলেশন হয়। সে সমস্ত যাবতীয় তথ্য সরবরাহ করত রানা রউফ।

    এছাড়াও সম্প্রতি রানার বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল। অনুমান করেছিল, ভারতে গ্রেফতার হতে পারে। তা থেকেই পালানোর পরিকল্পনা ছিল বলে এসটিএফ সূত্রে খবর। যদিও রানাকে জাল নথি বানিয়ে দেওয়ার অভিযোগে তপসিয়া থেকে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে।

    প্রসঙ্গত কিছুদিন আগেই বর্ধমানের জিম থেকে ISI এজেন্ট সন্দেহে হামিমকে গ্রেফতার করেছিল এসটিএফ। সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল, তার বান্ধবী ও এক সহযোগীকেও (Kolkata ISI Agent)

    Click here to Read More
    Previous Article
    তুমুল বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! কিছুক্ষণেই ভাসবে ৬ জেলা, বিকেলে বাড়বে আরও
    Next Article
    ‘বন্দে মাতরম’-এর অপমানে কড়া শাস্তি! হতে পারে ৩ বছরের কারাদণ্ড, রাষ্ট্রপতির সম্মতিতে তৈরি নতুন আইন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment