Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পেনশনভোগীদের জন্য বড় সতর্কবার্তা! এই কাজ বাকি থাকলে পরের মাসে মিলবে না পেনশনের টাকা

    52 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক : মাসের পেনশনের (Pension) উপর নির্ভর করেই সংসার চলে বহু অবসরপ্রাপ্ত মানুষের। তাই নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় নথি আপডেট না থাকলে পেনশন নিয়ে সমস্যায় পড়তে পারেন তাঁরা। বিশেষ করে EPS-95-এর পেনশনভোগীদের ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পেনশন প্রকল্পের আওতায় ৮২ লক্ষেরও বেশি মানুষ রয়েছেন। অনেকের ধারণা, প্রতি বছর একটি নির্দিষ্ট ডেডলাইনের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। কিন্তু নিয়মটি ঠিক তেমন নয়।

    বাড়ি বসে পেনশন (Pension) পেতে‌ এই কাজ করুন

    EPF পেনশনভোগী যেদিন ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা DLC জমা করেন, সেই দিন থেকেই পরবর্তী ১২ মাস পর্যন্ত সেটি বৈধ থাকে। এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে নতুন DLC জমা না পড়লে পরবর্তী কিস্তির পেনশন আটকে যেতে পারে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য এখন আর প্রত্যেক পেনশনভোগীকেই ব্যাঙ্ক কিংবা পেনশন দফতরের দরজায় যেতে হয় না।

    আধার-ভিত্তিক Face Authentication প্রযুক্তির সাহায্যে নিজের বাড়ি থেকেই DLC তৈরি করা যায়। স্মার্টফোনের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি করার সুযোগ রয়েছে। এই পদ্ধতি ব্যবহার করতে গেলে বৈধ আধার নম্বরের পাশাপাশি আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর প্রয়োজন। পেনশনের প্রয়োজনীয় তথ্যও হাতে রাখতে হবে। একইসঙ্গে Pension Disbursing Agency-র রেকর্ডে আধার নম্বর নথিভুক্ত থাকা জরুরি।

    কীভাবে বাড়িতে বসেই তৈরি করবেন Digital Life Certificate?

    অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগে জীবন প্রমাণ অ্যাপ ইনস্টল করতে হবে। এর সঙ্গে AadhaarFaceRD অ্যাপটিও ডাউনলোড করতে হবে। ফোনের সামনের ক্যামেরা কাজ করছে কি না দেখে নিন। গোটা প্রক্রিয়ার জন্য ইন্টারনেট কানেকশনও চালু রাখতে হবে।
    জীবন প্রমাণ অ্যাপটি চালু করার পর বিভিন্ন ধরনের permission চাইবে। প্রয়োজনীয় অনুমতিগুলি দিতে হবে।

    এরপর আধার নম্বর, মোবাইল নম্বর এবং ই-মেল ঠিকানার মতো তথ্য দিতে হবে। OTP-এর মাধ্যমে মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে operator-এর তথ্য পূরণ করার পালা। এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পেনশনভোগী নিজে এই কাজ করতে না পারলেও সমস্যা নেই। পেনশনভোগীর হয়ে তাঁর পরিবারের সদস্য এই প্রক্রিয়ায় সাহায্য করতে পারেন। প্রয়োজন অনুযায়ী তিনিই operator হিসেবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এবার পেনশনভোগীর মুখ ক্যামেরার সামনে আনতে হবে। ফোনের সামনের ক্যামেরার সাহায্যে Face Authentication করা হবে।

    এর পাশাপাশি প্রয়োজনীয় পেনশন সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে। এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট Pension Payment Order বা PPO নম্বর নির্বাচন করুন। তালিকায় PPO না পাওয়া গেলে নতুন PPO সংযুক্ত করার অপশন ব্যবহার করা যাবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আধার-ভিত্তিক Face Authentication-এর ধাপটি শেষ করতে হবে। পরিচয় যাচাই সফল হলেই Digital Life Certificate তৈরি হয়ে যাবে। এই সময় একটি আলাদা Pramaan ID দেওয়া হবে। ভবিষ্যতে সার্টিফিকেটের তথ্য যাচাই করতে এই ID গুরুত্বপূর্ণ।

    you will not receive pension, if this work not done

    আরও পড়ুন : ৩ অ্যাকাউন্টের পর আরও ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

    DLC তৈরি হয়ে গেলে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে SMS পাঠানো হবে। সেই বার্তায় Pramaan ID এবং ডিজিটাল লাইফ সার্টিফিকেটের লিঙ্ক থাকবে। DLC তৈরির সময় যে Pension Disbursing Agency নির্বাচন করা হয়েছিল, সংশ্লিষ্ট সংস্থার কাছেও ইলেকট্রনিকভাবে সার্টিফিকেট পৌঁছে যায়। ফলে সাধারণ পরিস্থিতিতে আলাদা করে অফিসে গিয়ে কাগজ জমা করার প্রয়োজন থাকে না।

    Click here to Read More
    Previous Article
    বুধেও ঝমঝমিয়ে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ কড়া সতর্কতা? আবহাওয়ার খবর
    Next Article
    দীর্ঘ অপেক্ষার অবসান, মুর্শিদাবাদের নসিপুরে ফের ট্রেন! নতুন পরিষেবায় বদলাবে এলাকার চিত্র

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment