Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    থাকবে GPS, ভোটে নিষ্ক্রিয়তা চলবে না! বাহিনীকে সরাসরি কাজে নামানোর নির্দেশ কমিশনের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। অভিযোগও হয়েছে, বাহিনী এনে বসিয়ে রাখা হয়, কাজে লাগানো হয় না। এবার সেই অভিযোগের মাঝেই কড়া বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission)। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভোটের কাজে এসে কেন্দ্রীয় বাহিনীকে আর নিষ্ক্রিয় রাখা যাবে না, তাদের সরাসরি দায়িত্বে নামাতে হবে। এই নির্দেশ ঘিরেই রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক।

    ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কড়া বার্তা কমিশনের (Election Commission)

    সোমবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন (Election Commission) ও রাজ্য পুলিশ প্রশাসন। সেই বৈঠকেই কমিশন জানতে চায় ভোটের দায়িত্ব নিয়ে বাহিনী কি শুধু বসে থাকবে? কমিশনের সাফ নির্দেশ, বাহিনীকে সরাসরি কাজের জায়গায় পাঠাতে হবে। যদিও ঠিক কোথায় কত বাহিনী মোতায়েন হবে, সেই চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি। তবে স্বাভাবিকভাবেই স্পর্শকাতর এলাকাগুলিতে বেশি নজর দেওয়া হবে।

    কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস বসানো থাকবে বলেও জানানো হয়েছে, যাতে তাদের গতিবিধির উপর নজর রাখা যায়। একইসঙ্গে বলা হয়েছে, রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করবে বাহিনী। বৈঠকের পর রাজ্য পুলিশের ডিজি বলেন, আলোচনা ভাল হয়েছে এবং নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

    এই নির্দেশ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, যদি কমিশনের (Election Commission) হাতেই বাহিনীর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কোনও কাজই হবে না। তাঁর কথায়, রাজ্য সরকারের হাতে থাকলে বাহিনী কাজের বদলে “হাজারদুয়ারি দেখবে, ভাগীরথী দেখবে।”

    অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন (Election Commission) আদৌ নিরপেক্ষ আছে তো? তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক করেছেন। তিনি আরও বলেন, বাহিনী এনে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি।

    মার্চে দুই দফায় আসছে ৪৮০ কোম্পানি

    উল্লেখ্য, মার্চ মাসেই রাজ্যে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। দুই দফায় এই বাহিনী মোতায়েন হবে। ১ মার্চ আসবে ২৪০ কোম্পানি। ১০ মার্চ আসবে আরও ২৪০ কোম্পানি।

    মোট ৪৮০ কোম্পানির মধ্যে রয়েছে-

    • সিআরপিএফ ২৩০ কোম্পানি
    • বিএসএফ ১২০ কোম্পানি
    • সিআইএসএফ ৩৭ কোম্পানি
    • আইটিবিপি ৪৭ কোম্পানি
    • এসএসবি ৪৬ কোম্পানি

    Final list of SIR released in Tamil Nadu

    আরও পড়ুনঃ বিবাহিতা কন্যাও এবার সরকারি কর্মীর ‘পরিবার’! সার্ভিস রুলসে ঐতিহাসিক বদল নবান্নের

    ভোটের আগে এত বড় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং তাদের সক্রিয়ভাবে কাজে নামানোর নির্দেশ ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা এখনই স্পষ্ট (Election Commission)।

    Click here to Read More
    Previous Article
    কলকাতা বা উত্তর ২৪ পরগণা নয়, এই জেলাতেই সবথেকে বেশি আবেদন যুবসাথীর জন্য
    Next Article
    মাসে মাসে ১৫০০ টাকা পেতে চান? যুব সাথীর নতুন পোর্টালে আবেদনের সময় এই ভুলগুলো করবেন না

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment