Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    TET নিয়ে হাইকোর্টে মামলা, পরীক্ষার্থীদের আবেদন খারিজ করে বড় নির্দেশ বিচারপতির

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২২ ফেব্রুয়ারি রবিবার স্পেশাল এডুকেটর টেট পরীক্ষার (TET) ব্যবস্থা করেছে পর্ষদ। শেষমুহূর্তে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন প্রশিক্ষণরত কিছু পরীক্ষার্থী। সেই মামলা হাইকোর্টে উঠলে মামলাকারীদের দাবি খারিজ করে দেন বিচারপতি সিনহা।

    প্রশিক্ষণরতদের আবেদন খারিজ হাইকোর্টে | Calcutta High Court

    গত ২ ডিসেম্বর স্পেশাল এডুকেটর টেট পরীক্ষায় আবেদনের শেষ দিন ছিল। সেই সময়সীমা পার হওয়ার পর কেনো আবেদন? এদিন প্রশ্ন তোলে হাইকোর্ট। বিচারপতির প্রশ্ন, আবেদনের শেষ তারিখ পার হওয়ার পর কেনো আদালতের দ্বারস্থ?

    হাইকোর্টের পর্যবেক্ষণ, আগে যারা এই পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে তারা অনেক আগেই আদালতে আবেদন করেছে। আবেদনকারী আইনজীবীর আদালতের কাছে বক্তব্য, এটা বোর্ডের ভুল। প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়ে বোর্ডের কাছে নিয়মাবলী আছে।

    তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই পরীক্ষা এই প্রথম হচ্ছে। কারা পরীক্ষায় বসবে কারা নয় তা আগেই জানানো হয়েছিল। কিন্তু বোর্ড সেই গাইডলাইন মানছে না। বোর্ডকে যাতে এই পরীক্ষার্থীদের পরীক্ষায় বসার সুযোগ দিতে আদালত নির্দেশ দেয় সেই আর্জি করেন মামলাকারী আইনজীবী।

    পরীক্ষার্থীদের দাবি, NCT প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণরত যারা বেরিয়েছে তারা উভয়েই এই পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলেছে। কিন্তু এই পরীক্ষায় প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের বসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে তারা অভিযোগ করে পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন করেন। যদিও তাদের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট।

    Calcutta High Court

    আরও পড়ুন: টুপটাপ শুরু, মঙ্গলবার অবধি বৃষ্টি দক্ষিণবঙ্গে! কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

    আদালত জানায়, আবেদনের শেষ তারিখ, পার হয়ে যাওয়ার পর এই পরীক্ষায় বসার যারা সুযোগ পেয়েছে, তাদের মধ্যে অনেকে আগেই আদালত আবেদন করছে। এরপরই ওই প্রশিক্ষণরত পরীক্ষার্থীদের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

    Click here to Read More
    Previous Article
    বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বড় খেলা BJP-র! ৫০০০ কিমি পরিবর্তন যাত্রা শুরু
    Next Article
    SIR আবহে রাজ্যে বাতিল বিচারকদের ছুটি, সুপ্রিম নির্দেশে বিজ্ঞপ্তি হাইকোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment