Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টাকা বেড়েছে বার্ধক্য-বিধবা ভাতার, অনলাইনে কীভাবে চেক করবেন স্ট্যাটাস?

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ থেকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়েও ঘোষণা করা হয়েছে বাজেটে। বিশেষ করে বার্ধক্য ভাতা (Bardhakya Bhata) এবং বিধবা ভাতার অর্থ বৃদ্ধি নিয়েও ঘোষণা করা হয়েছে বাজেটে।

    টাকা বেড়েছে বার্ধক্য (Bardhakya Bhata) ও বিধবা ভাতার

    রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, বয়স্ক, বিধবা বা বিশেষ ভাবে সক্ষম মানুষদের ভাতা মাসিক ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। বিগত তৃণমূল সরকারের আমলে বিধবা এবং বার্ধক্য ভাতা ছিল মাসে ১০০০ টাকা। এবার বাড়ানো হয়েছে ৫০০ টাকা। অর্থাৎ এবার থেকে মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন তারা। বিশেষভাবে সক্ষমরা আগে ‘মানবিক ভাতা’ পেতেন ১০০০ টাকা করে। এবার তাদের ভাতাও বাড়িয়ে করা হয়েছে ১৫০০ টাকা।

    How to check status of bardhakya bhata

    কোথায় করা যাবে আবেদন: বিধবা ও বার্ধক্য ভাতার আবেদন গত জনকল্যাণ শিবিরে করতে না পারলেও আগামী দিনে শিবিরগুলিতে করা যাবে আবেদন। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, শিবির শেষ হওয়ার পর সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আবেদন পত্র পৌঁছে দেবে। ফর্ম পূরণ করতেও সাহায্য করবেন তারা।

    আরও পড়ুন : ৯০০ কোটি টাকা খরচে নতুন এলিভেটেড করিডর পাচ্ছে শহর কলকাতা, কী কী সুবিধা হবে?

    কবে ঢুকবে টাকা: রাজ্যের অর্থমন্ত্রী জানান, আগামী দুমাসের মধ্যে আর্থিক অনুদান সংক্রান্ত ভাতাগুলি দেওয়া হবে। জুন মাসে পুরনো হারেই টাকা ঢুকেছে। তবে খুব শীঘ্রই বর্ধিত হারে দেওয়া হবে ভাতার (Bardhakya Bhata) টাকা। অনলাইনে কীভাবে দেখবেন বার্ধক্য বা বিধবা ভাতার টাকা ঢুকেছে কিনা?

    আরও পড়ুন : মিড ডে মিলে ডিম বাদ, সোম থেকে শনি পড়ুয়াদের কী খাওয়াবে ইসকন? দেখে নিন মেনু

    এর জন্য যেতে হবে https://jaibangla.wb.gov.in/login ওয়েবসাইটে। সেখানে Track Applicant Status এ ক্লিক করতে হবে। পরবর্তী পেজে স্কিমের নাম দিয়ে, মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করা যাবে। টাকা ঢুকে গেলে ‘Payment Success’ লেখা দেখাবে এবং টাকা না ঢুকলে ‘Payment Under Processes’ দেখাবে।

    Click here to Read More
    Previous Article
    রেলের উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশ! হাইকোর্টের পুনর্বাসন-নির্দেশে স্বস্তিতে একাধিক পরিবার
    Next Article
    ২৭ বছর ধরে জমি দখলের অভিযোগ! মমতার ভাইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মহিলা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment