Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    T20 বিশ্বকাপের আবহেই সম্পর্কে ভাঙন! বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন ভারতের এই ক্রিকেটার

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রিকেট অনুরাগীরা ২০২৬ সালের T20 বিশ্বকাপের আমেজ উপভোগ করছেন। তবে, এই আবহেই ভারতের জনপ্রিয় খেলোয়াড়ের সম্পর্কে ভাঙন ঘটেছে। মূলত, লেগ স্পিনার রাহুল চাহার (Rahul Chahar) তাঁর বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই বিষয়টি উপস্থাপিত করেছেন। ২৬ বছর বয়সী এই তরুণ খেলোয়াড় ২০২২ সালে ঈশানি জোহরকে বিয়ে করেন। জানিয়ে রাখি যে, রাহুল ভারতের হয়ে ১ টি ODI এবং ৬ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২১ সালের T20 বিশ্বকাপেও তিনি ভারতীয় দলের অংশ ছিলেন। ২০২৬ সালের IPL-এ তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।

    রাহুল চাহারের (Rahul Chahar) বিবাহবিচ্ছেদ:

    ১৫ মাস ধরে বিবাহবিচ্ছেদের মামলা চলে: রাহুল চাহার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আমি আমার মূল্য, অথবা আমি যে জীবন গড়তে চেয়েছিলাম তা পুরোপুরি বুঝতে না পেরে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম। পরবর্তী বছরগুলি এমন কিছু শিক্ষা পেয়েছি, যা আমি কখনও আশা করিনি। গত ১৫ মাস আদালতে কাটিয়েছি। যেখানে আমি ধৈর্য, ​​সাহস এবং কিছু মানুষের সত্যিকারের প্রয়োজন এমন শক্তি শিখেছি।’

    আর কী জানিয়েছেন: এই জনপ্রিয় লেগ-স্পিনার আরও জানিয়েছেন যে, তিনি আজই তাঁর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেছেন। রাহুল লিখেছেন, ‘আজ, আমার জীবনের সেই অধ্যায়টি আনুষ্ঠানিকভাবে শেষ। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করার পর, আমার সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। এর জন্য অনেক মূল্য দিতে হয়েছে। যার ফলে আমার জীবনের এই পর্যায়টি শেষ হয়ে গেছে। আমি এই অধ্যায়টি রাগ বা অনুশোচনা দিয়ে নয়, বরং স্পষ্টতার সঙ্গে শেষ করছি।’

    আরও পড়ুন: নিমেষের মধ্যে পৌঁছে যাবেন গন্তব্যে! আপনার শহরের কত কাছে চলবে বুলেট ট্রেন? দেখুন তালিকা

    গোয়ায় হয়েছিল রাহুল এবং ঈশানির বিয়ে: রাহুল চাহার এবং ফ্যাশন ডিজাইনার ঈশানি জোহর দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন। ২০১৯ সালের ১২ ডিসেম্বর তাঁদের বাগদান সম্পন্ন হয়। রাহুলকে সমর্থন করার জন্য ঈশান প্রায়ই IPL ম্যাচ দেখতে যেতেন।

    আরও পড়ুন: সরকারি কোষাগারে বিপুল বৃদ্ধি! ‘অল-টাইম হাই’-তে পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার

    এই দম্পতি ২০২২ তারিখের ৯ মার্চ গোয়ায় বিয়ে করেন। তাঁদের বিয়েতে বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন। জানিয়ে রাখি যে, রাহুল চাহার ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন। তিনি রাজস্থানের হয়ে খেলেন। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। ২০১৯ সালের IPL-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি ভারতের হয়ে অভিষেক করেন।

    Click here to Read More
    Previous Article
    AI সম্মেলনে ঢুকে খালি গায়ে কংগ্রেসের বিক্ষোভ! Congress | AI Summit
    Next Article
    আজকের রাশিফল ২১ ফেব্রুয়ারি, বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment