Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্বস্তিতে শুভেন্দু! তৃণমূল আমলে করা মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ স্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূল আমলে করা এক মামলায় তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ৩০ সেপ্টেম্বর অবধি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ আদালতের।

    কোন মামলায় এই নির্দেশ হাইকোর্টের? | (Calcutta High Court)

    আজ থেকে প্রায় দু’বছর আগে, ২০২৪ সালে এই মামলার সূত্রপাত। লোকসভা ভোটের আগে কোলাঘাটে শুভেন্দুর অফিসে তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় তিনি রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল পুলিশ। সেই এফআইআর খারিজ করার আর্জি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন শুভেন্দু।

    আরও পড়ুনঃ রাজধর্ম আর ভোটব্যাঙ্কের রাজনীতি আলাদা করতে পারেননি মমতা! বিস্ফোরক শুভেন্দু

    সোমবার সেই মামলার শুনানিতেই বড় নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আগামী ৩০ সেপ্টেম্বর অবধি শুভেন্দুর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নেওয়া যাবে না।

    যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিকবার শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে কলকাতা হাইকোর্ট। এদিনের শুনানিতে ফের একবার সেই মেয়াদ বাড়ানো হল। এর ফলে আগামী ৩০ সেপ্টেম্বর অবধি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না।

    আজ একদিকে মুখ্যমন্ত্রীর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট, অন্যদিকে রাজ্য বিধানসভায় তাঁর উপস্থিতিতে পাশ হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ বিল। প্রথমে ওবিসি তথা অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সংরক্ষণ নিয়ে জোড়া সংশোধনী বিল পাশ হয়। এরপর গুন্ডা দমন বিলও পাশ হয়ে যায়।

    Calcutta High Court

    এদিন বিধানসভায় ধ্বনি ভোটে গুন্ডা দমন বিল পাশ হয়েছে। দীর্ঘক্ষণ এই বিল নিয়ে আলোচনার পর ভোটাভুটি হয়। সেখানে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। পক্ষে ভোট দেওয়া বিধায়কের সংখ্যা ১৭৬, বিপক্ষে ভোট দেওয়া বিধায়কের সংখ্যা ৪১ এবং ভোটদানে বিরত থাকেন ২০ জন।

    Click here to Read More
    Previous Article
    দিঘায় কৃষ্ণনামে মেতে উঠলেন শিশির অধিকারী, ‘পারিবারিক স্টাইলে’ নেচে নজর কাড়লেন মুখ্যমন্ত্রীর বাবা
    Next Article
    আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেন অভিষেকের সুযোগ পেলেন না বৈভব সূর্যবংশী? অবশেষে সামনে এল কারণ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment