Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুক্রবারের কম্পনের পর পার্ক স্ট্রিটে বিপত্তি, পুরনো বাড়ির ছাদ ধসে উদ্বেগ এলাকায়

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: দোলের দিন সকাল বেলা পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল প্রায় দেড়শ বছরের একটি বাড়ির একাংশ (ParkStreet)। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। জানা যায় ঘটনা সময় বাড়ি পেতে কেউ ছিল না। যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে যথারীতি আতঙ্কের সৃষ্টি হয়েছে।

    পার্ক স্ট্রিটে পুরনো বাড়িতে ধস ভূমিকম্পনের প্রভাব নিয়ে প্রশ্ন (ParkStreet)

    খবর পেয়ে পার্ক স্ট্রিটের ওই এলাকায় যায় পার্ক স্ট্রিট থানার পুলিশ বাহিনী (ParkStreet)। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত ২৭ তারিখ কলকাতায় ভূমিকম্প হওয়ার পরে, ওই বাড়ির কাঠামো দুর্বল হয়ে গিয়েছিল। তার জের দোলের দিন সকালে হুড় মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ।

    ParkStreet questions about the impact of the earthquake on the collapse of an old house

    আরও পড়ুন: তরকারিতে নুন বেশি হয়ে গেছে? চিন্তা নয়, সহজ ঘরোয়া টোটকায় ফিরিয়ে আনুন স্বাদ

    যদিও, ছুটির দিন থাকায় পার্ক স্ট্রিটে মঙ্গলবার সেরকম একটা ব্যস্ততা দেখা যায়নি। এমনকি ওই বাড়িটাই তো কেউ ছিলনা। তবে সেই সময় হঠাৎ করে বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে। যার ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে যায়। এছাড়াও জানা যায় এই বারের একটি অন্তত দেড়শ বছরের পুরনো। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় একটু অংশ একেবারেই জরাজীর্ণ হয়ে পড়েছিল।

    তবে মনে করা হচ্ছে, গত ২৭ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতা। ফ্রি কম্পন এর ফলেই এই পুরনো বাড়িটির কাঠামো আরও দুর্বল হয়ে যায়। পাশাপাশি এর ফলে এই দিন সকালে ছাদের একটু অংশ ভেঙে যায়। তবে এই ঘটনা এখনো পর্যন্ত কোন আহত অথবা হতাহতের খবর পাওয়া যায়নি।

    প্রসঙ্গত, ঠিক একই ভাবে সোমবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নিচে ভেঙে পড়ে কংক্রিটের চাঙড়। এই ঘটনায় পথচারী এবং গাড়িচালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি একাধিক প্রশ্ন ওঠে (ParkStreet)।

    Click here to Read More
    Previous Article
    পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
    Next Article
    বিজেপির প্রার্থী তালিকায় বিরাট চমক, রাজ্যসভায় বাংলা থেকে প্রার্থী হলেন রাহুল সিনহা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment