Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিজেপির প্রার্থী তালিকায় বিরাট চমক, রাজ্যসভায় বাংলা থেকে প্রার্থী হলেন রাহুল সিনহা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে। মঙ্গলবার দিল্লিতে দলীয় কার্যালয় থেকে ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। সেই তালিকায় একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের নাম থাকলেও বাংলার ক্ষেত্রে সবচেয়ে বড় চমক রাহুল সিনহার (Rahul Sinha) নাম।

    কোন রাজ্য থেকে কে প্রার্থী?

    বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদনের পর যে তালিকা প্রকাশ হয়েছে, সেখানে রাজ্যভিত্তিক প্রার্থীদের নাম স্পষ্ট করে দেওয়া হয়েছে।

    পশ্চিমবঙ্গ: বাংলা থেকে একমাত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha)-র।

    বিহার: বিহার থেকে প্রার্থী করা হয়েছে নীতিন নবীন এবং শিবেশ কুমারকে।

    অসম: অসম থেকে লড়াই করবেন তেরাশ গোয়ালা ও যোগেন মোহন।

    ওডিশা: ওডিশা থেকে টিকিট পেয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি মনমোহন সামল এবং সুজিত কুমার।

    ছত্তিশগড়: ছত্তিশগড় থেকে প্রার্থী করা হয়েছে লক্ষ্মী বর্মাকে।

    হরিয়ানা: হরিয়ানা থেকে দলের প্রার্থী সঞ্জয় ভাটিয়া।

    বাংলায় রাহুল সিনহাকে (Rahul Sinha) কেন গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে?

    ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্তকে রাজনৈতিক মহল কৌশলগত পদক্ষেপ বলেই দেখছে। তিনি দীর্ঘদিন ধরে বাংলায় সংগঠনের কাজের সঙ্গে যুক্ত। তাই তাঁর মনোনয়ন দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আনতে পারে বলেই মনে করা হচ্ছে। এবার রাজ্যসভার মোট পাঁচটি আসন খালি হয়েছে। বিধানসভায় বিজেপির যে শক্তি রয়েছে, তাতে তারা একজন প্রার্থীকে জেতাতে পারবে বলেই হিসাব বলছে।

    তৃণমূলের তালিকাতেও চমক

    অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তাদের তালিকায় জায়গা পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজিব কুমার, বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী এবং টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

    More than 150 families leave Trinamool and join BJP in Binnaguri

    আরও পড়ুনঃ দুর্গাঙ্গনের পর নিউটাউনে জৈন মন্দির, দোলের মঞ্চে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    তৃণমূলের এই তালিকায় রাজনীতি, প্রশাসন, আইন ও বিনোদন জগত, সব ক্ষেত্রের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচন ঘিরে বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এখন দেখার, ভোটের অঙ্কে শেষ পর্যন্ত কোন দল কতটা সুবিধা পায়।

    Click here to Read More
    Previous Article
    শুক্রবারের কম্পনের পর পার্ক স্ট্রিটে বিপত্তি, পুরনো বাড়ির ছাদ ধসে উদ্বেগ এলাকায়
    Next Article
    যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত! চাঞ্চল্যকর দাবির মাধ্যমে কী জানালেন পাক প্রেসিডেন্ট?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment