Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ডুরান্ড ডার্বির পরে ফের CFL-এও জিত মোহনবাগানের! হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরলো ইস্টবেঙ্গলও

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ডুরান্ড (Durand Cup 2026) ডার্বির (Kolkata Derby) পর আজ মাঠে নেমেছিল বঙ্গ ফুটবলের দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan)। দুই দলই কলকাতা লিগে (CFL 2026) এদিন নিজেদের ম্যাচে জয় পেয়েছে। প্রতিপক্ষ মামণি পাঠচক্রকে ৫-১ ফলে বিধ্বস্ত করে জয় পেয়েছে লাল হলুদ শিবির। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে বেশ কিছুটা ঘাম ঝড়িয়েই তারপর ১-০ ফলে জয় পেয়েছে সবুজ মেরুণ ব্রিগেড। এদিন দুই দলের ম্যাচ নিয়েই কথা বলার মতো বিষয় ছিল বিস্তর।

    ডার্বিতে সিনিয়র দল জয় পাওয়ার পর কলকাতা লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মূলত জুনিয়রদের দিয়ে গড়া দল সহজেই জয় পাবে, এমনটা আশা করা হয়েছিল। কিন্তু কলকাতা লিগের এই ম্যাচে জয় পেতে প্রচুর পরিশ্রম করতে হয় মোহনবাগানকে। এদিন মোহনবাগানের বিরুদ্ধে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা জবি জাস্টিন। প্রথমার্ধের শেষদিকে গোল করেছিলেন মোহনবাগানের অভিজ্ঞ তারকা সুহেল ভাট। সেই গোলই শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে দাঁড়ায়। ডার্বি জয়ী দল পরের ম্যাচে জয় পায় না, এমন ময়দানি সংস্কারকে মিথ্যে প্রমাণ করলো সবুজ মেরুণ শিবির।

    ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দুই দলের কোচই। প্রবল উত্তেজনার ম্যাচে এদিন হাতাহাতিতে জড়িয়ে রেফারির কাছ থেকে লাল কার্ড দেখেন ইউনাইটেডের অমিত টুডু এবং অভিজ্ঞ ফুটবলার জবি জাস্টিন। ম্যাচের পরে রেফারিং নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মোহনবাগান কোচ বাস্তব রায়। তার মতে জবি মোহনবাগান ফুটবলার উমেরের ওপর হাত তুলেছে, তাতে তার আরও তিন ম্যাচ সাসপেন্ড হওয়া উচিত বাস্তব রায়। এছাড়াও দলের একটি গোল বাতিল হওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেন বাস্তব রায়। অপরদিকে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ইউনাইটেড স্পোর্টস কোচ ইয়ান ল-ও। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হলে অন্য ফলাফলও হতে পারত বলে মন্তব্য করেছেন তিনি। এই বিষয়ে আইএফএ-র কাছে অভিযোগ জানাবে দল, এমনটাও বলেছেন তিনি।

    আরও পড়ুন: মরশুমের শুরুতেই চমক! ডার্বি হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল করা তারকাকে দলে নিলো ইস্টবেঙ্গল

    অপরদিকে ডার্বির স্মৃতি ভুলিয়ে কলকাতা লিগে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগের ম্যাচে মামণি পাঠচক্রকে ৫-১ গোলে হারানোর দিনে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন মোহনবাগানে গত বছর নিজেকে প্রমাণের পর্যাপ্ত সুযোগ না পাওয়া উত্তম হাঁসদা ও দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে আসা আকাশ হেমব্রম। বাকি একটি গোল করেছেন মহম্মদ বিলাল।

    আরও পড়ুন: মেসিকে আবার ফাইনাল খেলার সুযোগ দিতে হবে! FIFA-র ওপর প্ৰবল ক্ষুব্ধ আর্জেন্টিনা সমর্থকরা করছেন সই সংগ্রহ

    অপরদিকে ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলনে এদিন যোগদান করেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো মনসালভে। তার পাশাপাশি অনেক আশা নিয়ে দলে যুক্ত করানো ভারতীয় ফুটবলার নরেন্দ্র গেহলটকেও এবার থেকে অনুশীলনে পাবেন হাবাস। ডার্বি হারলেও হাবাসের ওপর যে ম্যানেজমেন্টের পূর্ণ ভরসা রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষকতা দেবব্রত সরকার।

     

    Click here to Read More
    Previous Article
    'সুদীপ বন্দোপাধ্যায় তো আর বিজেপির সাথে বেইমানি করেনি' পোস্টার বিতর্ক নিয়ে বিস্ফোরক সজল ঘোষ
    Next Article
    প্রতিবছর আর করতে হবে না বাইক-গাড়ির পলিউশন টেস্ট? বড় পরিবর্তনের পরিকল্পনা সরকারের

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment