Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জাদেজার প্রত্যাবর্তন! শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলের ঘোষণা BCCI-র, প্রথমবার সুযোগ পেলেন সারাংশ জৈন

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: আগামী অগাস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে ভারতীয় দল (India Test Squad)। এমতাবস্থায়, অপেক্ষার অবসান ঘটিয়ে BCCI (Board of Control for Cricket in India) মঙ্গলবার এই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার (India National Cricket Team) স্কোয়াড ঘোষণা করেছে। বোর্ড জানিয়েছে যে, প্রথম টেস্টের জন্য ওয়াশিংটন সুন্দর দলে সিলেকশনের জন্য উপলব্ধ নেই। মূলত, শুভমান গিলের অধিনায়কত্বে ১৫ জন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং ফিটনেস রিপোর্টের ভিত্তিতে আরও ২ জন খেলোয়াড় দলে জায়গা পেয়েছেন। এই সিরিজে কেএল রাহুল সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন এবং ঋষভ পন্থ ও ধ্রুব জুরেলকে উইকেটরক্ষক হিসাবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলের (India Test Squad) ঘোষণা BCCI-র:

    জানিয়ে রাখি যে, সম্প্রতি ODI-তে ডেবিউ করা ভারতীয় দলের লম্বা ফাস্ট বোলার গুরনুর ব্রারের এই সিরিজে তাঁর টেস্ট অভিষেক হতে পারে। আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টেও তিনি দলে ছিলেন। কিন্তু, প্লেয়িং ইলেভেনে তিনি সুযোগ পাননি। এছাড়াও, সারাংশ জৈন প্রথমবারের মতো টেস্ট দলে অন্তর্ভুক্ত হয়েছেন। মধ্যপ্রদেশের বাসিন্দা সারাংশ একজন অলরাউন্ডার। তিনি একজন অফ-স্পিনার এবং বাঁ-হাতি ব্যাটার।

    উল্লেখ্য যে, BCCI তার বিবৃতিতে জানিয়েছে, সাই সুদর্শন ও জসপপ্রীত বুমরাহর খেলার বিষয়টি সেন্টার অফ এক্সিলেন্স (COE) থেকে ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর নির্ভর করবে। এদিকে, প্রথম টেস্টের জন্য ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া সম্ভব হয়নি।

    আরও পড়ুন: চাকরি ছেড়ে ব্যবসায় ব্যর্থতা! অবশেষে চাষাবাদেই বার্ষিক ৩০ লক্ষের আয়, অবাক করবে রমেশের কাহিনি

    ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজের শিডিউল:
    প্রথম টেস্ট: ১৫-১৯ আগস্ট – গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
    দ্বিতীয় টেস্ট: ২৩-২৭ আগস্ট – সিংহলী স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ড

    আরও পড়ুন: ১৪ গুণ বাড়ল রফতানি! বিশ্বজুড়ে ভারতীয় বৈদ্যুতিক গাড়ির জয়জয়কার

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কাল, সারাংশ জৈন, জসপ্রীত বুমরাহ (ফিটনেস ক্লিয়ারেন্সের অপেক্ষায়), সাই সুদর্শন (ফিটনেস ক্লিয়ারেন্সের অপেক্ষায়)।

    Click here to Read More
    Previous Article
    কাটমানি, সিন্ডিকেট অতীত! রাজ্যবাসীর জন্য টোল ফ্রি হেল্পলাইন নম্বর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
    Next Article
    SHAMIK BHATTACHARYYA | "অতীতের তৃণমূলের জনপ্রতিনিধিরা NDA-র শরিক হিসেবে কাজ করবে"- কী জানালেন শমিক

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment