Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘স্থগিতই থাকবে সিন্ধু জলবণ্টন চুক্তি!’ পাকিস্তান হুঁশিয়ারি দিতেই সাফ জানালো ভারত

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের সাথে সিন্ধু জলবন্টন চুক্তি (Indus Water Treaty) নিয়ে আরও একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিল ভারত। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই প্ৰতিবাদ জানিয়ে পাকিস্তানের সাথে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত। তারপর থেকে একাধিকবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নামে ‘নালিশ’ করেছে পাকিস্তান। যদিও তাতে বরফ গলেনি বিন্দুমাত্র। উল্টে পাকিস্তানের সাথে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারত যে নিজের অবস্থান বদল করবে না তা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিল নয়া দিল্লি।

    ‘হাত কেটে’ নেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

    ভারত সিন্ধু জল বন্টন চুক্তি বন্ধ করে দেওয়ায় রাগের চোটে সম্প্রতি, ‘হাত কেটে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মাসুদিক মালিক। ভারতের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ‘আমাদের ভাগের জলের দাবী জানাচ্ছে যারা, তাদের হাত কেটে নেব।’ শুধু তাই নয়, সিন্ধু জল বন্টন চুক্তি বন্ধ করে দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কাঠগোড়ায় তুলে সুর চরান মালিক।

    Indus Water Treaty নিয়ে সিদ্ধান্তে অনড় ভারত

    প্রসঙ্গত পাকিস্তানের এই ভারত বিরোধী মন্তব্যের পর তাদের প্রতি নরম মনোভাব দেখার আর কোনো প্রশ্নই উঠছে না। তাই এদিন আরও একবার সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতই রাখার সিদ্ধান্তে অনড় থাকল নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্যেও এদিন উঠে এল একই বক্তব্য। সন্ত্রাসবাদের সাথে ভারত সরকার যে কোনো ভাবেই আপোষ করবে না সেকথা মনে করিয়ে দিয়েই এদিন তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করতেই হবে পাকিস্তানকে।’

    আরও পড়ুনঃ রাজ্যে নতুন শিল্প, ৬৫০ কোটি বিনিয়োগে জোড়া প্রকল্পের ঘোষণা হলদিয়া আইওসি রিফাইনারির

    প্রসঙ্গত ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান উভয় দেশের মধ্যে প্রথম স্বাক্ষরিত হয়েছিল এই সিন্ধু চুক্তি। অতীতের সেই চুক্তি অনুযায়ী একদিকে যেমন সিন্ধু ও তার উপনদীগুলির মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল পাবে ভারত। তেমনই পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জল পাওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের।

    পহেলগাঁও হামলার পর থেকেই এই চুক্তি স্থগিত করে দেয় ভারত। সন্ত্রাসবাদ দমনে কড়া বার্তা দিয়ে আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। সম্প্রতি একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দেশের জলশক্তি বিষয়কমন্ত্রী সিআর পাটিল জানান, আগামী ২০২৮ সালের জুন মাসের মধ্যে পাকিস্তানের দিকে সিন্ধুর জল প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তার পরেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

    Click here to Read More
    Previous Article
    অগাস্ট থেকেই বন্ধ গ্যাসের ভর্তুকি, কারা হবে বঞ্চিত? আগেই দেখে নিন
    Next Article
    এক ক্লিকেই হবে সব কাজ? যুগান্তকারী e vidhan এর সুবিধা আসছে পশ্চিমবঙ্গের বিধানসভায়

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment