Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এক ক্লিকেই হবে সব কাজ? যুগান্তকারী e vidhan এর সুবিধা আসছে পশ্চিমবঙ্গের বিধানসভায়

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ শুভেন্দু সরকার আসার পর থেকেই একেরপর এক পরিবর্তন শুরু হয়েছে। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবার সেখান থেকেই প্রকাশ্যে এল বড় খবর। জানা গেল ১০০% ডিজিটালাইজড করা হবে বিধানসভাকে (Digital Bidhansabha)।

    ডিজিটালাইজড হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা

    পশ্চিমবঙ্গের বিধানসভা অনেকটাই পুরোনো। বর্তমানে টেকনোলজির উন্নতির ফলে অনেক উন্নত সুবিধা যেমন e vidhan, One Nation One Application এসেছে। ফলে বিধানসভার সমস্ত সদস্যরা সমস্ত বিষয়ে এক ক্লিকেই জানতে পেরে যান। কোথাও দৌড়াদৌড়ি কিংবা খোঁজ লাগানোর প্রয়োজন পরে না। এবার জানা যাচ্ছে বাংলাতেও এই অত্যাধুনিক সুবিধা যুক্ত হবে বিধানসভায়।

    এদিন অনুষ্ঠানে উপস্থিত সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, খুব শীঘ্রই এক ক্লিকেই মুশকিল আসন হয়ে যাবে। ১০০% ডিজিটালাইজড করা হবে পশ্চিমবঙ্গ বিধানসভাকে। এর জন্য প্রয়োজনীয় আর্থিক, প্রযুক্তিগত ও অন্যান্য সমস্ত রকমের সহযোগিতা প্রদান করা হবে। ইতিমধ্যেই এর জন্য MoU সাক্ষর হে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে দাঁড়িয়ে থেকে MoU স্বাক্ষর হওয়া দেখেছিলেন।

    আরও পড়ুনঃ ‘স্থগিতই থাকবে সিন্ধু জলবণ্টন চুক্তি!’ পাকিস্তান হুঁশিয়ারি দিতেই সাফ জানালো ভারত

    নিউটাউনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। তিনি এদিন বাংলার মন্ত্রী তথা বিধায়কদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। সেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়কদের ক্লাস নিয়েছেন ৭ রাজ্যের বিধানসভার স্পিকার।

    তাঁর মতে,  দ্রুত ডিজিগালাইজেশনের কাজ করা হবে। আশা করা হচ্ছে আগামী ৩-৪ মাসের মধ্যেই সমস্ত পক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। ফলে বিধানসভার শুধু সদস্য নয় বরং নতুন সরকার আসার পর একপ্রকার টেকনোলজিক্যাল আপগ্রেড পাবে বিধানসভা।

    আরও পড়ুনঃ অগাস্ট থেকেই বন্ধ গ্যাসের ভর্তুকি, কারা হবে বঞ্চিত? আগেই দেখে নিন 

    প্রসঙ্গত, বাম আমলে হোক বা তৃণমূলের সময়কালে বিধানসভার আপগ্রেডেশনের কোনো কাজ তেমন হয়নি। এই বিষয়ে কোনো পরিকল্পনাও নেননি কেউ। তবে এবার ডাবল ইঞ্জিন সরকার আসায় যুগান্তকারী আপগ্রেড পেতে চলেছে বাংলার বিধানসভা।

    Click here to Read More
    Previous Article
    ‘স্থগিতই থাকবে সিন্ধু জলবণ্টন চুক্তি!’ পাকিস্তান হুঁশিয়ারি দিতেই সাফ জানালো ভারত
    Next Article
    ক্রিকেট নয়, বৈভবকে এই বিষয়ে প্রশিক্ষণ দিক গম্ভীর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় তারকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment