Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    অগাস্ট থেকেই বন্ধ গ্যাসের ভর্তুকি, কারা হবে বঞ্চিত? আগেই দেখে নিন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ এলপিজি গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ব্যবহারকারীদের জন্য এসে গেল বড় আপডেট। যার ফলে আগামী দিনে টান পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে। এতদিন পর্যন্ত এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য বরাদ্দ ছিল মোট ৯টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার (LPG Subsidy)। যা চলতি অর্থবর্ষে অর্থাৎ ২০২৬ সালের ১ এপ্রিল এপ্রিল থেকে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত কমিয়ে ৪টি করা হয়েছে। এরফলে কেন্দ্রীয় সরকারি প্রকল্প উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এবছর ৩০০ টাকায় মাত্র আর একটি ভর্তুকিযুক্ত সিলিন্ডার কিনতে পারবেন।

    ভর্তুকিযুক্ত সিলিন্ডার কেনার নতুন নিয়ম

    জানা যাচ্ছে, সুবিধাভোগীরা চলতি মাসেই এই বছরের শেষ ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাবেন। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে অর্থাৎ আগামী আগস্ট মাস থেকে যদি দিল্লির কোনো উজ্জ্বলা প্রকল্পের কেউ নিজেদের ঘরোয়া ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার কিনতে চান তাহলে তাদের বাজারে প্রচলিত স্বাভাবিক মূল্য দিয়েই গ্যাস সিলিন্ডার কিনতে হবে।

    কত বাড়ছে দাম?

    আগামী আগস্ট মাসে যদি গ্যাসের দাম অপরিবর্তিত থাকে, তাহলে উজ্বলা যোজনার সুবিধাভোগীদের ঘরোয়া সিলিন্ডার কেনার জন্য ৩০০ টাকার পরিবর্তে ৯৪২ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে। যা তারা বিগত চার মাসে মাত্র ৩০০ টাকায় কিনতে পেয়েছিলেন। অর্থাৎ প্রায় ৬৪২ টাকা বেশি খরচ করতে হবে গ্যাস সিলিন্ডারের জন্য।

    আরও পড়ুনঃ রাজ্যে নতুন শিল্প, ৬৫০ কোটি বিনিয়োগে জোড়া প্রকল্পের ঘোষণা হলদিয়া আইওসি রিফাইনারির

    প্রসঙ্গত উল্লেখ্য, বিগত ১ জুলাই ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে শুরু করে। এরফলে এলপিজি গ্যাস সিলিন্ডারে সুবিধাভোগীদের মোট ভর্তুকীর পরিমাণ ২৭০০ টাকা থেকে কমে ১২০০ টাকায় দাঁড়িয়েছে। নতুন অর্থবর্ষের শুরুতে এক ধাক্কায় হু হু করে বাড়তে শুরু করেছিল গ্যাসের দাম। বিগত ছয় মাসে গ্যাসের দাম বৃদ্ধির পর অবশেষে কিছুটা হলেও স্বস্তি মিলল গৃহস্থ বাড়িতে।

    সূত্রের খবর বিগত ৬ মাসে গ্যাসের দাম ১৫৮০.৫০ টাকা বাড়ার পর একলাফে তা কমে গিয়েছে ১৮৩.৫০ টাকা। অন্যদিকে এ বছর ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৮৯ টাকা। গত ৭ মার্চ মাসে দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে এক ধাক্কায় বেড়ে হয়েছিল ৯১৩ টাকা। এরপর গত মাসেই অর্থাৎ ৭ জুন আরও ২৯ টাকা বেড়ে গ্যাসের দাম হয় ৯৪২ টাকা। এদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমে হয়েছে ৩০৮১.৫০ টাকা। আর ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা প্রতি সিলিন্ডার।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে নতুন শিল্প, ৬৫০ কোটি বিনিয়োগে জোড়া প্রকল্পের ঘোষণা হলদিয়া আইওসি রিফাইনারির
    Next Article
    ‘স্থগিতই থাকবে সিন্ধু জলবণ্টন চুক্তি!’ পাকিস্তান হুঁশিয়ারি দিতেই সাফ জানালো ভারত

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment