Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সোনার সংসারে জয়জয়কার ‘পরিণীতা’র, কোন ক্যাটাগরিতে কে পেল জয়?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : ধুমধাম করে অনুষ্ঠিত হল জি বাংলার সোনার সংসার অনুষ্ঠান। টিআরপিতে ভালোমন্দ মিশিয়ে চলছে চ্যানেলের বিভিন্ন সিরিয়াল (Serial)। তবে সোনার সংসারে বাজিমাত করল ‘পরিণীতা’। গত এক বছর ধরে চ্যানেলের তুরুপের তাস হয়ে রয়েছে এই সিরিয়াল। প্রত্যাশা মতোই সোনার সংসারে জয়জয়কার হল রায়ান পারুলের।

    অনুষ্ঠিত হল জি বাংলা সোনার সংসার (Serial)

    সোনার সংসারে কে কোন ক্যাটেগরিতে জয় পেল, দেখে নিন এক ঝলকে। এবছর একাধিক ক্যাটেগরিতে দুর্দান্ত ফল করেছে পরিণীতা। সেরা জুটির তকমা পেয়েছে রায়ান পারুল। সেরা পরিবারও হয়েছে পরিণীতার বসু পরিবার। জানা যাচ্ছে, সেরা জুটি পপুলার চয়েস হয়েছে আর্য অপর্ণা, জুরির বিচারে সেরা হয়েছে অনুভব লাজু এবং স্বয়ম্ভূ জগদ্ধাত্রী।

    Possible serial winners of zee bangla sonar sansar

    কে কোন ক্যাটেগরিতে পেল জয়: এখনও বিভিন্ন ক্যাটেগরিতে সম্ভাব্য বিজয়ীদের নাম ঘোরাফেরা করছে টেলিপাড়ায় (Serial)। সূত্রের খবর অনুযায়ী, সেরা বৌমা উজি, সেরা ছেলে ঋষি, সেরা মেয়ে কুসুম, সেরা বউ পার্বতী ও আনন্দী, সেরা বর শাক্যজিৎ, আদিদেব, সেরা নতুন সদস্য স্বস্তিকা রাহুল, ভিন্ন স্বাদের চরিত্র আশুতোষ, সুদেব, কিঙ্কর, ভিন্ন স্বাদের মহিলা চরিত্র পৌষালী, বনলতা এবং নিশা।

    আরও পড়ুন : দোলে ঘুরে আসুন পুরী, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করছে পূর্ব রেল

    কারা পেলেন শিরোপা: জানা যাচ্ছে, প্রিয় শ্বশুর ক্যাটেগরিতে সম্ভাব্য বিজয়ী পরিতোষ বসু, প্রিয় শাশুড়ি মৌসুমি বসু, সেরা খলনায়িকা সংযুক্তা ও শিরীন, প্রিয় ননদ রুক্মিনী, প্রিয় দেওর মল্লার, প্রিয় অভিনেতা জিতু কামাল এবং উদয় প্রতাপ সিং, জি ফাইভ মোস্ট পপুলার ফেস অঙ্কিতা মল্লিক।

    আরও পড়ুন : মাদক-অ্যালকোহল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা, অনুপ্রবেশ নিয়েও নয়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

    জানা যাচ্ছে, বেশ কিছু ক্যাটেগরিতে সেরার জায়গা করে নিয়েছে পরিণীতা। ভালো ফল করেছে চিরদিনই তুমি যে আমার এবং কনে দেখা আলো। তবে এখনও পর্যন্ত জি বাংলা সোনার সংসারের সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা হয়নি।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ২৪ ফেব্রুয়ারি, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির
    Next Article
    মুকুল রায়ের প্রয়ানে শোকস্তব্ধ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কি বললো শুনেনিন। Banglahunt

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment