Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শনি ও রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। হাওড়া ডিভিশনে বাতিল হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। বাতিল হওয়ার পাশাপাশি একাধিক ট্রেন (Indian Railways) যাত্রার পথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। জেনে নিন কোন কোন ট্রেন গুলি বাতিল করা হয়েছে।

    হাওড়া ডিভিশনে বাতিল ট্রেন যাত্রী ভোগান্তির আশঙ্কা (Indian Railways)

    রেল লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার ২৮ জুন ব্যান্ডেল স্টেশনের কাছে একটি বড় ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি ওই দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত মোট ৬ ঘণ্টা এই পাওয়ার ও ট্রাফিক ব্লক চলবে। এই কাজের ফলে বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। তেমনই ওই লাইনে বেশ কিছু ট্রেনের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

    Indian Railways train cancellations in Howrah Division

    আরও পড়ুন:সপ্তাহান্তে ট্রেন পরিষেবায় ধাক্কা, একাধিক লোকাল বাতিল দক্ষিণ শাখায়

    কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে:

    ২৮ জুনের বাতিল ট্রেনের তালিকা…

    কাটোয়া – ব্যান্ডেল: ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৭৫০

    ব্যান্ডেল – কাটোয়া: ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫৩

    হাওড়া – কাটোয়া: ৩৭৯১৭

    কাটোয়া – হাওড়া: ৩৭৯২২

    ব্যান্ডেল – নৈহাটি: ৩৭৫৪২

    নৈহাটি – ব্যান্ডেল: ৩৭৫৪১

    মেমারি – হাওড়া: ৩৭৬৫৬

    হাওড়া – মেমারি: ৩৭৬৫৫

    পাণ্ডুয়া – হাওড়া: ৩৭৬১৪

    হাওড়া – পাণ্ডুয়া: ৩৭৬১১

    যে ট্রেনগুলির সময়সূচি বদলাচ্ছে…

    এছাড়াও ৫৩০০১ হাওড়া – আজিমগঞ্জ প্যাসেঞ্জার: এই ট্রেনটি বিকেল ৪:০৫ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট পিছিয়ে। পাশাপাশি বিকেল ৪:৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

    একইসঙ্গে ৩৭৯২৪ কাটোয়া – হাওড়া লোকাল এই ট্রেনটি দুপুর ২:৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩:১৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ২৭ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত? SIR শুনানি নিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর
    Next Article
    Dilip Ghosh on 21 july: '৫ জন লোক হলেও ২১ জুলাই হবে' মমতার মন্তব্যে কি বললেন দিলীপ ঘোষ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment