Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ২৭ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত? SIR শুনানি নিয়ে নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক : ভোটার তালিকা সংশোধনকে (SIR) কেন্দ্র করে পশ্চিমবঙ্গে নতুন আইনি বিতর্কের সূত্রপাত হয়েছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন ২০২৬ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষের নাম অন্যায্যভাবে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)।

    এসআইআর নাম বাদ পড়ার (SIR) অভিযোগে সুপ্রিমকোর্টে মামলা

    অধীর রঞ্জন চৌধুরীর দাবি, এই প্রক্রিয়ায় সাধারণ ভোটারদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং দ্রুত আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। মামলায় অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন, SIR-২০২৬-এর নামে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, কোনও ব্যক্তিকে নিজের বক্তব্য জানানোর সুযোগ না দিয়েই নথির ছোটখাটো ত্রুটিকে কারণ দেখিয়ে নাম বাতিল করা হয়েছে।

    পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক মুর্শিদাবাদে, যেখানে প্রায় ৫ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। সুপ্রিমকোর্টে দাখিল করা আবেদনে আরও বলা হয়েছে, নাম বাদ যাওয়ার বিরুদ্ধে আপিলের সুযোগ থাকলেও সেই ব্যবস্থাই কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার পর শুনানির গতি আরও শ্লথ হয়েছে বলে অভিযোগ।

    বর্তমানে মুর্শিদাবাদে মাত্র দুটি ট্রাইব্যুনালে প্রতিদিন সীমিত সংখ্যক, অর্থাৎ ৩০ থেকে ৫০টি মামলার শুনানি হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্ত আপিল নিষ্পত্তি করতে চার থেকে পাঁচ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়া বহু মানুষ বিভিন্ন সরকারি প্রকল্প, সামাজিক সুরক্ষা এবং অনুদানের সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার মুখে পড়ছেন বলে দাবি করা হয়েছে।

    ক্ষতিগ্রস্ত ব্লকগুলিতে পৃথক আপিল ট্রাইব্যুনাল গঠন, প্রয়োজন অনুযায়ী কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ এবং মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, কজলিস্ট ও রায়ের কপি জনসাধারণের জন্য অনলাইনে প্রকাশ করতে একটি স্বচ্ছ ডিজিটাল পোর্টাল চালুর প্রস্তাবও রাখা হয়েছে। এছাড়া, আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও নাগরিকের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ না করার নির্দেশ দেওয়ার আর্জিও আদালতের কাছে জানানো হয়েছে।

    Adhir Ranjan files case in  Supreme Court regarding SIR hearing

    আরও পড়ুন : শনি ও রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

    এখন এই জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই নির্ধারণ করবে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে ওঠা বিতর্ক কোন পথে এগোবে। একইসঙ্গে, নাম বাদ পড়ার অভিযোগে ক্ষুব্ধ লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎও অনেকাংশে আদালতের পরবর্তী নির্দেশের উপর নির্ভর করবে।

    Click here to Read More
    Previous Article
    ছিটকে গেলো উরুগুয়ে, স্পেনের পাশাপাশি নক-আউটে ৫ লক্ষর দেশ কেপ ভার্দে! এবার প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা
    Next Article
    শনি ও রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment