Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR জট কাটাতে আজ আবার বৈঠক, প্রধান বিচারপতির সঙ্গে বসছেন সিইও

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির সঙ্গে এসআইআর (SIR) নিয়ে আবার বৈঠকে বসবেন রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্ব এবং নির্বাচন কমিশন। আজ সোমবার বিকেল পাঁচটায় এই বৈঠক হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে।

    এসআইআর (SIR) নিয়ে আবার বৈঠক আজ

    ভোটার তালিকায় কাদের নাম থাকবে কাদের নাম বাদ যাবে, নথির ক্ষেত্রে কী কী অসংগতি ধরা পড়েছে, সেগুলোর জন্য কী কী সংশোধন করতে হবে সেগুলোই সমস্ত দেখবেন হাইকোর্টের বিচারকরা। এখনও ৫০ লক্ষ ভোটারের তথ্য যাচাই করা বাকি রয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে ২৪০ জন বিচারককে নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট এসআইআর-এর কাজের জন্য।

    গতকাল রবিবার ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেখানে কী কী কাজ করতে হবে, কোন কোন নথির যাচাই করতে হবে, এই সমস্ত কিছু দায়িত্বপ্রাপ্ত বিচারকদের বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিকমতো পালন হচ্ছে কিনা সেটা দেখার জন্য প্রতিটি জেলায় একটি করে কমিটি গঠন করছেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

    আরও পড়ুন:মমতার পথেই হাঁটছেন সেলিম? ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন

    ওই কমিটি গুলিতে সংশ্লিষ্ট জেলার বিচারক, জেলা শাসক এবং পুলিশ সুপারকে রাখা হয়েছে। বিচারপতি সুজয় পাল জানিয়েছেন প্রত্যেকটা জেলাতেই এই কমিটি গঠিত হবে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে ঠিক মত পালিত হয় সেটা দেখাই এই কমিটির কাজ হবে।

    আরও পড়ুন:বাড়িতে নামাজ পড়ার সময়ই আচমকা আগুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হিঙ্গলগঞ্জ

    Another meeting on SIR with the Chief Justice at the High Court today

    সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এসআইআরে কী কী সমস্যা রয়েছে এখনও, তার জন্যই এই বৈঠক করা হচ্ছে। বিচারপতি নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনকে নিয়ে মুখোমুখি বসতে চাইছেন কারণ এতে সমস্যার সমাধান হবে দ্রুত। প্রশাসনের তরফ থেকেও পুরো বিষয়টা পরিষ্কার থাকবে আর নির্বাচন কমিশনও কোন প্রক্রিয়ায় কাজ এগোচ্ছে, সেটা সম্পর্কে অবহিত থাকবে। আর এর উপরে আছে সুপ্রিম কোর্টের নির্দেশ। তাই সব মিলিয়ে আজকের বৈঠকের দিকে তাকিয়ে সকলে।

    Click here to Read More
    Previous Article
    ব্রিগেডের আগে মাস্টারস্ট্রোক? রাজ্যবাসীর উদ্দেশ্যে সরাসরি চিঠি প্রধানমন্ত্রীর, কী লিখেছেন মোদি?
    Next Article
    ‘…হয়তো দশম শ্রেণিও পাশ করব না’, হাতে মাস্টার্সের ডিগ্রি নিয়ে নিন্দুকদের যোগ্য জবাব দিতিপ্রিয়ার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment