Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR-এর শুনানিতে গ্রাহ্য হবে মাধ্যমিকের অ্যাডমিট সঙ্গে সার্টিফিকেটও, বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া এখনও শেষ হয়নি। চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি কিন্তু তার আগেই বড় সিদ্ধান্ত জানালো শীর্ষ আদালত। এসআইআর-এর প্রয়োজনীয় নথি নিয়ে এই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

    এসআইআর (SIR) শুনানি নিয়ে কী বলল শীর্ষ আদালত

    রাজ্যে এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার সামান্য পরিমার্জন করল বুধবার। স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, বয়স ও পিতা-মাতার পরিচয় যাচাইয়ের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা যাবে। তবে সেটি মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে জমা দিতে হবে।

    সুপ্রিম কোর্টের সঙ্গে আরও জানায় যে, শুধুমাত্র ভোটারের জন্ম তারিখ ও অভিভাবকের তথ্য নিশ্চিত করতে এস আই আর এর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট ও সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে।

    আরও পড়ুন:‘আমার ছেলে তৃণমূল করে’, ‘জঙ্গি’ উমরের মায়ের দাবিতে শোরগোল

    তবে শুনানিতে রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন, যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়নি তাদের ক্ষেত্রে কী হবে? আদালত জানায় পরীক্ষায় পাশ না হলেও পরীক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। যেখানে ব্যর্থতার উল্লেখ থাকে, সেটিও সার্টিফিকেট হিসেবেই গণ্য হবে। ফলে ভোটারদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ও সার্টিফিকেট জমা দিতে সমস্যা হওয়ার কথা নয়।

    আরও পড়ুন:SIR-এর কারণে অনিশ্চিত শুনানি, কোর্ট রুমে নেই বিচারক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

    Supreme Court has ordered that Madhyamik admit should be accepted as a valid document of SIR

    এর পাশাপাশি সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে, ১৪ই ফেব্রুয়ারি মধ্যে যে সকল ভোটারদের নথিপত্র নির্বাচন আধিকারিক অর্থাৎ ইআরও এবং এইআরও-দের কাছে জমা পড়েছে অথচ সেগুলো এখনও পোর্টালে আপডেট হয়নি, এরকম নথি জুডিশিয়াল অফিসারদের হাতে হস্তান্তর করে দিতে হবে। আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে সম্পন্ন করতে হবে এই প্রক্রিয়া, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।

    Click here to Read More
    Previous Article
    গোয়ালপোখর বিধানসভা : "কাজে গেলে খেতে পারবো, নাহলে খেতে পারবোনা, ভোট কিন্তু তাদেরকেইদি"। Banglahunt
    Next Article
    ৩২০০০ চাকরি বাতিল মামলায় ঘুরে গেল মোড়! ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment