Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সিনেমা তৈরির জন্য টাকা নিয়ে শোধ করেননি ‘ঋণ’! আইনি নোটিশ পেলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ভোটের মুখে আবার শাসক শিবির অস্বস্তিতে পড়লো। তৃণমূলের (TMC) বিধায়ককে পাঠানো হলো আইনি নোটিশ। কথা হচ্ছে সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty) নিয়ে। তার নামে ঋণ খেলাপের অভিযোগ উঠেছে। পাঠানো হয়েছে আইনি নোটিশ।

    তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty) আইনি নোটিশ:

    শোনা যাচ্ছে শাহিদ ইমাম নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন সোহম। সেটা ছিল ২০২১ সাল। তিনি শাহিদ ইমামের সঙ্গে চুক্তিবদ্ধ হন বাংলা সিনেমা তৈরি করা নিয়ে। সিনেমার নামও ঠিক হয়ে গেছিল। শাহিদ সিনেমায় এক কোটি বিনিয়োগ করতে রাজি হন এবং প্রথম ধাপে সোহমকে দেন ৬৮ লক্ষ টাকা।

    চুক্তি লিখিতই হয়েছিল। কিন্তু এই সিনেমা পরবর্তীতে তৈরি হয়নি। সিনেমার নাম ঠিক হয়েছিল ‘মানিকজোড়’। কিন্তু সোহম কোনও ভাবেই সিনেমা প্রযোজনায় কোনও আগ্রহ দেখায়নি। স্ক্রিপ্ট চূড়ান্ত করা, সময় নির্ধারণ করা, কোনও কাজই করেন নি অভিনেতা, এমনটাই অভিযোগ।

    আরও পড়ুন:যুবসাথী প্রকল্পের আবেদনে ভুল হয়ে থাকলে জেনে নিন সংশোধনের সহজ পদ্ধতি

    এরপর ২০২৩ সালে এসএসসি কাণ্ডে পুলিশ শাহিদ ইমামকে গ্রেফতার করে। ২০২৩ সালে মুক্তিও পান শাহিদ। তিনি সংবাদমাধ্যমকে জানান, দুই ধাপে ২৫ লক্ষ টাকা তাকে ফেরত দিয়েছেন সোহম। কিন্তু তারপর আর কোনও টাকা ফেরত দেননি।

    আরও পড়ুন:দোলের দিন তাড়াহুড়োয় ভুল করবেন না, কেনার সময় দেখে নিন এই অংশের মাংস, মাটন হবে সুস্বাদু

    Legal notice issued to TMC Soham Chakraborty over loan default allegations

    তাই এবার সোহমের নামে আইনি নোটিশ পাঠানো হলো। সোহম দাবি করেছেন শাহিদের সঙ্গে তার টাকা মিটানো নিয়ে আগেই কথা হয়েছে। তবে ভোটের আগে তৃণমূল বিধায়কের নামে এই ধরনের অভিযোগ, যথেষ্ট অস্বস্তিতে রাখবে শাসক শিবির কে, তা বলা বাহুল্য।

    Click here to Read More
    Previous Article
    "শিক্ষা, স্বাস্থ্যের দিক থেকে চাকুলিয়ার মানুষরা পিছিয়ে", অভিযোগ ভাষাবীদ মফিজুল ইসলামের। Banglahunt
    Next Article
    স্টেশনে ঢুকতেই বিপত্তি, বিধাননগরে দাউদাউ করে আগুন জ্বলল হাবড়া লোকালে!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment