Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শীত বিদায়ে হাজির নিম্নচাপ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা: আজকের আবহাওয়া

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: একেবারে বিদায়বেলায় শীত। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই তাপমাত্রা বাড়ছে ধীরে ধীরে। এরই মধ্যে হাজির হল নিম্নচাপ। যার জেরে ভিজবে বঙ্গ। তাহলে কি বৃষ্টির হাত ধরে ফের তাপমাত্রা নামবে? আগামী সাত দিন কেমন থাকবে আবহাওয়া? আপডেট জেনে নিন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গে এর তেমন প্রভাব না পড়লেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হবে না কোথাও। আগামী সপ্তাহের শুরুতে রাজ্যের কয়েকটি অংশ ভিজতে পারে।

    হাওয়া অফিসের আপডেট, সোমবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও একাধিক জেলা ভিজবে। তার আগে রাজ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়বে। তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস একাধিক জেলায়। সবমিলিয়ে শীতের আমেজ শেষের দিকে।

    রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে থাকবে হালকা কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে আরও কিছুদিন।

    আরও পড়ুন: কয়েক মাসেই শেষ সিরিয়াল, ‘ভোলেবাবা’র হাত ধরে বদলাচ্ছে বাংলা টেলিপাড়া?

    South Bengal Weather Update 20th February 2026

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ কমছে এবারে। তবে রয়েছে কুয়াশার সম্ভাবনা। অধিক কুয়াশা পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। সোমবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরের বেশ কয়েকটি জেলায়।

     

    Click here to Read More
    Previous Article
    কয়েক মাসেই শেষ সিরিয়াল, ‘ভোলেবাবা’র হাত ধরে বদলাচ্ছে বাংলা টেলিপাড়া?
    Next Article
    নিয়ম বদল! ১ মার্চ থেকে লোকাল ট্রেনের টিকিট কাটতে এবার মানতে হবে নতুন শর্ত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment