Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাত দিনের বিদেশ সফরের অনুমতি চেয়ে বিপাকে অভিষেক, কী বলল হাই কোর্ট?

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কারণে আদালতের কাছে দ্রুত অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি। কিন্তু কলকাতা হাই কোর্ট জানিয়ে দিয়েছে, এখনই এই মামলার জরুরি শুনানি হবে না। নির্ধারিত সময় অনুযায়ী জুলাই মাসেই মামলার শুনানি হবে।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিদেশযাত্রা নিয়ে জট

    সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে দ্রুত শুনানির আবেদন করা হয়। তবে আদালতের একক বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেনি। আদালত স্পষ্ট জানিয়েছে, মামলাটি নির্ধারিত তালিকা অনুযায়ীই শুনানি হবে। এর আগেও গত সপ্তাহে একই আবেদন করা হয়েছিল। তখনও আদালত জরুরি ভিত্তিতে মামলাটি শুনতে রাজি হয়নি।

    কেন বিদেশ যেতে চান অভিষেক?

    জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য সাত দিনের বিদেশ সফরের অনুমতি চেয়েছেন তৃণমূল সাংসদ। সেই কারণেই তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। গত বুধবার এই সংক্রান্ত আবেদন জমা পড়ে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তখনও জানিয়েছিলেন, মামলাটি স্বাভাবিক নিয়মে চলবে। তাই এখনই শুনানি সম্ভব নয়।

    পুরনো দুর্ঘটনার জের

    উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর চোট লাগে। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চললেও পরে বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয়েছিল তাঁকে। সেই পুরনো সমস্যার চিকিৎসার কারণেই আবার বিদেশ যেতে চাইছেন তিনি বলে জানা গিয়েছে। তবে আদালতের অনুমতি ছাড়া এখন তাঁর বিদেশযাত্রা সম্ভব নয়।

    abhishek banerjee(13)

    আরও পড়ুনঃ ‘তৃণমূল হারায় ভালোই হয়েছে!’ হঠাৎ এমন মন্তব্য কেন কুণাল ঘোষের? পোস্ট ঘিরে জোর চর্চা

    প্রসঙ্গত, নির্বাচনের পর থেকেই নানা আইনি ও রাজনৈতিক চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে এবং কয়েকটি ঘটনায় তদন্তও চলছে। এই পরিস্থিতির মধ্যেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চাইলেও আপাতত আদালত থেকে কোনও তাত্ক্ষণিক স্বস্তি পাননি তিনি। এখন জুলাই মাসে মামলার শুনানির দিকেই নজর রয়েছে।

    Click here to Read More
    Previous Article
    যুবকদের টার্গেট করে বাংলায় জেহাদি নেটওয়ার্ক! বড় পদক্ষেপ নিল এনআইএ-র
    Next Article
    ‘গম্ভীরকে কোচিংয়ে নেব না’, T20 সিরিজে পরাজয়ের পর ভারতের কোচকে ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment