Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রঙ খেলায় নিষেধাজ্ঞা, দোলে দুদিন বন্ধই থাকবে সোনাঝুরি হাট

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে এবারও বন্ধ থাকছে বসন্ত উৎসব। সোনাঝুরির (Sonajhuri) খোয়াই হাটে পর্যটকদের আবির, রঙ খেলায় জারি হচ্ছে নিষেধাজ্ঞা। এই পরিপ্রেক্ষিতে আগামী ৪ এবং ৫ মার্চ হাট বন্ধ রাখা হচ্ছে। এমনই সিদ্ধান্ত নিয়েছে হাট কমিটি।

    দোলে বন্ধ থাকছে সোনাঝুরি হাট (Sonajhuri)

    সেই ২০১৯ সালে বিশ্বভারতীর বসন্ত উৎসবে বিপুল জনসমাগমের কারণে তার পরের বছর থেকেই বসন্তোৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী। অরণ্য ও পরিবেশ রক্ষা এবং আশ্রম প্রাঙ্গণের সুরক্ষা বজায় রাখতেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।

    Sonajhuri hat will be closed on holi

    বিশ্বভারতীতে বন্ধ থাকে দোল: ২০২৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পায় বিশ্বভারতী। তারপর থেকেই দোলের দিন বসন্ত উৎসব পালন বন্ধ হয়েছে ক্যাম্পাসে। কিন্তু অভিযোগ, ২০২০ সাল থেকেই সোনাঝুরি জঙ্গলে প্রচুর ভিড় হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে পরিবেশের। গত বছরও ভিড় এবং পরিবেশ দূষণ এড়াতে সোনাঝুরিতে বন্ধ রাখা হয়েছিল বসন্ত উৎসব।

    আরও পড়ুন :  ‘…হয়তো দশম শ্রেণিও পাশ করব না’, হাতে মাস্টার্সের ডিগ্রি নিয়ে নিন্দুকদের যোগ্য জবাব দিতিপ্রিয়ার

    দোলে নিষেধাজ্ঞার আর্জি: এবছরও সোনাঝুরিতে দোল উৎসবে নিষেধাজ্ঞা জানিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। জানা গিয়েছে, গত বছরেও যে নিষেধাজ্ঞা ছিল, এবারও তা বজায় থাকছে। উপরমহলের চিঠি পাওয়া গেলেই কার্যকর হবে নির্দেশিকা। দোলের দিন সোনাঝুরিতে (Sonajhuri) অরণ্য বহির্ভূত কোনও কার্যকলাপ যাতে না হয়, সে বিষয়ে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক। নয়তো বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।

    আরও পড়ুন : মার্চ থেকেই বন্ধ ইউটিএস অ্যাপ, কীভাবে কাটা যাবে এবার লোকাল ট্রেনের টিকিট?

    এমতাবস্থায় সোনাঝুরি হাট কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দোলের সময় দুদিন হাট বন্ধ রাখার। উল্লেখ্য, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৬ মার্চ ঘরোয়া পরিবেশে বসন্ত উৎসব পালনের। তবে সেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

    Click here to Read More
    Previous Article
    এপ্রিল মাসে সরকার বিজপিই গড়বে, অন্য কারোর ক্ষমতা নেই, নন্দীগ্রাম থেকে হুঙ্কার শুভেন্দুর
    Next Article
    রমজানে আফগানিস্তানে মসজিদ লক্ষ্য করে হামলা, পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দায় সরব ভারত

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment