Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেল যাত্রীদের স্বস্তি বাড়াতে বড় উদ্যোগ, ১০ এপ্রিল থেকে মালদহ ডিভিশনে ফের মেমু ট্রেন চালু

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার মালদহবাসীদের জন্য রয়েছে সুখবর। যাত্রী পরিষেবা উন্নত করতে বড় উদ্যোগ নিল পূর্ব রেলের মালদহ ডিভিশন। জানা যায় এই ডিভিশনে পুনরায় চালু হতে চলেছে মেমু ট্রেন পরিষেবা (Indian Railways)। আগামী ১০ এপ্রিল থেকে ধাপে ধাপে এই পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি এই পরিষেবা চালু হওয়ার ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। জেনে নিন কোন রুটে কখন চলবে এই ট্রেনগুলি।

    মালদহ ডিভিশনে মেমু ট্রেন ফিরছে, সময়সূচি ও রুট জানুন (Indian Railways)

    সূত্রের খবর, প্রথম পর যে মোট ছটি ট্রেন চালু করা হবে। যা বিভিন্ন গুরুত্বপূর্ণ রূপে যাতায়াত করবে। পাশাপাশি যাত্রা পথে সহজ ও দ্রুত করবে। যার মধ্যে অন্যতম সংযোগকারী রুট হল- সাহিবগঞ্জ-রামপুরহাট এবং জামালপুর পর্যন্ত। পাশাপাশি এই মেমু পরিষেবা পুনরায় চালু হচ্ছে কিউল রুটেও। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নম্বর ৬৩৪০৬ সাহিবগঞ্জ-রামপুরহাট মেমু প্রতিদিন সন্ধ্যা ৫:০০ সাহিবগঞ্জ থেকে ছেড়ে রাত ৮:৫৫ মিনিটে রামপুরহাটে পৌঁছাবে (Indian Railways)।

     

    Indian Railways memu train is returning to Malda division now the schedule and route

    আরও পড়ুন: বাড়ি বসেই আপডেট করুন আধার, বাবার নাম ভুল হলে কী করবেন জানুন

    আর এই পরিষেবা শুরু হবে ১০ এপ্রিল থেকে। অপরদিকে, ট্রেন নম্বর ৬৩৪০৫ রামপুরহাট-সাহিবগঞ্জ মেমু সকাল ৬:১০ মিনিটে রামপুরহাট থেকে ছেড়ে সকাল ৯:২৫ মিনিটে সাহিবগঞ্জ পৌঁছাবে। যা চালু হবে ১১ এপ্রিল থেকে। এছাড়াও, ট্রেন নম্বর ৬৩৪৩১ ও ৬৩৪৩২ সাহিবগঞ্জ-জামালপুর-সাহিবগঞ্জ রুটে প্রতিদিন চলবে।

    পাশাপাশি সাহিবগঞ্জ থেকে সকাল ৭:২০ মিনিটে ছেড়ে ট্রেনটি সকাল ১১:৫০ মিনিটে জামালপুর পৌঁছাবে। জামালপুর থেকে ফেরার পথে বিকেল ৪:৭ মিনিটে ছেড়ে রাত ৯:১০ মিনিটে সাহিবগঞ্জে ফিরবে। অন্যদিকে, ট্রেন নম্বর ৬৩৪২৩ ও ৬৩৪২৪ জামালপুর-কিউল-জামালপুর রুটে প্রতিদিন পরিষেবা দেবে। এছাড়াও জামালপুর থেকে দুপুর ১২:২৫ মিনিটে ছেড়ে ট্রেনটি দুপুর ১:৫০ মিনিটে কিউল পৌঁছাবে। ফেরার সময় কিউল থেকে বিকেল ২:২০ মিনিটে ছেড়ে বিকেল ৩:৫০ মিনিটে জামালপুরে পৌঁছাবে।

    এই মেমু ট্রেন চালু হওয়ার বিষয় মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, এই উদ্যোগের ফলে দৈনন্দিন যাত্রী, অফিসগামী মানুষ ও ছাত্রছাত্রীদের যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে এবং আন্তঃজেলা যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি মালদহ ডিভিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাদের মতে, মেমু ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ায় কম খরচে দ্রুত ও সহজ যাতায়াতের সুযোগ বাড়বে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    Uttar Dinajpur Openion Poll 2026 : কি চাইছে উত্তর দিনাজপুর? কি বলছে জনমত সমীক্ষা? PollStreet
    Next Article
    বুধে রেকর্ড ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ১৩ তারিখ পর্যন্ত টানা চলবে দুর্যোগ: আজকের আবহাওয়া

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment