Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বুধে রেকর্ড ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ১৩ তারিখ পর্যন্ত টানা চলবে দুর্যোগ: আজকের আবহাওয়া

    10 hours ago

    বাংলাহান্ট ডেস্ক: গরম বাড়তেই ফের ঝড়-বৃষ্টির পালা রাজ্যে। দফায় দফায় ঝড়-জল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন দুর্যোগ বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) জারি হয়েছে কমলা সতর্কতা। কতদিন চলবে এই পরিস্থিতি? উত্তরবঙ্গ নিয়ে কী আপডেট? রইল আবহাওয়ার সম্পূর্ণ খবর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    দক্ষিণবঙ্গের সব জেলায় জারি হয়েছে সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই বৃষ্টি হবে।

    দক্ষিণের জেলাগুলিতে এদিন বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। একাধিক জেলায় জারি থাকবে কমলা সতর্কতা। ঝড়ের গতিবেগ ৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে পর্যন্ত হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পশ্চিমের জেলাগুলি অধিক দুর্যোগের সতর্কতা জারি রয়েছে।

    আবহাওয়া দপ্তর বলছে, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির জেরে আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন-পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে। পরবর্তী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ চার ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ফের।

    south bengal weather(219)

    আরও পড়ুন: যেকোনও মুহূর্তে বড় হামলা? ইরানে ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে সর্তকতা জারি দূতাবাসের

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে সহ সব জেলাতে আজ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি। ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বাড়বে বৃষ্টির দাপট। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ১৩ এপ্রিল অবদি ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তরেও।

    Click here to Read More
    Previous Article
    রেল যাত্রীদের স্বস্তি বাড়াতে বড় উদ্যোগ, ১০ এপ্রিল থেকে মালদহ ডিভিশনে ফের মেমু ট্রেন চালু
    Next Article
    বড় আপডেট LPG-তে! ৫ কেজি ছোটু সিলিন্ডারের সরবরাহ বাড়ছে দ্বিগুণ, লেটেস্ট দাম কত দেখুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment