Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যের ৫০০ টি থানায় মহিলা হেল্প ডেস্ক-দুর্গা স্কোয়াড, নারী নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ সরকারের

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে ক্ষমতায় এসে নারী সুরক্ষায় অতিরিক্ত জোর দিয়েছে বিজেপি। গতকাল থেকেই রাজ্যের ৫০০ টি থানায় চালু হয়ে গিয়েছে মহিলা হেল্প ডেস্ক। এদিন নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিটি থানায় এই মহিলা হেল্প ডেস্ক পরিষেবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৪×৭ চালু থাকবে এই হেল্প ডেস্ক।

    থানায় চালু মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk)

    রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র এফআইআর বা জিডি নয়, আরও একাধিক আপৎকালীন পরিস্থিতিতে সাহায্য মিলবে মহিলা হেল্প ডেস্কে। গার্হস্থ্য বিবাদ বা হিংসা মামলায় অভিযোগ দায়ের করা যাবে মহিলা হেল্প ডেস্কে। বিশেষজ্ঞদের দ্বারা আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যের কাউন্সেলিং, আপৎকালীন চিকিৎসা সহায়তা থেকে শিশু বিষয়ক সমস্যার সমাধান হবে এই হেল্প ডেস্কে।

    Women help desk started in police station

    কী কী সুবিধা মিলবে: এখানেই শেষ নয়, কেউ অভিযোগপত্র লিখতে না পারলে তা লিখে দেওয়া হবে। অভিযোগকারিনী যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষাতেই অভিযোগপত্র লিখে দেবেন ডিউটি অফিসার। জানা গিয়েছে, মহিলা হেল্প ডেস্কে (Women Help Desk) সবসময়ই একজন মহিলা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল কর্মরত থাকবেন।

    আরও পড়ুন : আবেদন করলেও পাবেন না টাকা, এই ভুল করলে বাতিল হবেই অন্নপূর্ণা যোজনার ফর্ম

    অবশেষে চালু রাজ্যে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, পুজোর আগেই রাজ্যের প্রতিটি থানায় একটি করে গাড়ি দেওয়া হবে। ১১২ নম্বর হেল্পলাইনে ফোন করলে দ্রুত ওই গাড়ি পৌঁছে যাবে ঘটনাস্থলে। উল্লেখ্য, ২০২২ সালেই রাজ্যের প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক (Women Help Desk) চালু করার জন্য অর্থ বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সে সময় প্রকল্পটির যথাযথ প্রয়োগ হয়নি রাজ্যে।

    আরও পড়ুন : নিশ্চিন্তে ঘুরে আসুন পুরী, বাংলা থেকে ‘রথযাত্রা স্পেশ্যাল’ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল

    মহিলা হেল্প ডেস্কের পাশাপাশি চালু হয়েছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের প্রতিটি জেলা এবং কমিশনারেটে বিশেষ ভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ বাহিনীর টহলদারি টিম থাকছে। রাস্তাঘাটে মহিলাদের সর্বোচ্চ সুরক্ষা প্রদান করতে বিভিন্ন সংবেদনশীল এলাকায় মোটরসাইকেল নিয়ে টহল দেবে এই বাহিনী। এর জন্য রাজ্য সরকারের তরফে ২১৩ টি নতুন মোটর সাইকেলও দেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষায় কার্যত ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে সরকার।

    Click here to Read More
    Previous Article
    ‘সরকার হেরে না আসে’,আদালতে হার এড়াতে সরকারি আইনজীবীদের বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
    Next Article
    সরকারি বাসে আর ভাড়া নয়! ‘পিঙ্ক কার্ড’ তৈরির সহজ পদ্ধতি জেনে নিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment