Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য-কমিশন টানাপড়েনের মাঝেই বড় নির্দেশ, শনিবার হাইকোর্টে সব পক্ষের মেগা মিটিং

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক:এবার সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসছেন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের আধিকারিকরা। সূত্রের খবর অনুযায়ী আজ দুপুরে বৈঠক হওয়ার কথা। বৈঠকে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, সেই সঙ্গে থাকবে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty) এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে। এছাড়াও নির্বাচন কমিশনের একজন সিনিয়র আধিকারিক, অ্যাডভোকেট জেনারেল এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল, এনারাও থাকবেন ওই বৈঠকে। এসআইআর (SIR) নিয়ে আলোচনা হবে এই বৈঠকের মুখ্য বিষয়।

    হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক এসআইআর (SIR) নিয়ে

    শুক্রবার এসআইআর নিয়ে মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। রাজ্যের সঙ্গে কমিশনের এসআইআর-এর কাজ নিয়ে সংঘাত তৈরি হয়েছে। তা দূর করার জন্য বিচার বিভাগের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এন ভি অঞ্জরিয়ার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

    এসআইআর-এর তথ্য নিয়ে অনেক অসংগতি রয়েছে। সেই অসংগতি দূর করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি কয়েকজন আধিকারিককে নিয়োগ করবেন জেলাগুলিতে। সেক্ষেত্রে প্রাধান্য পাবে অবসরপ্রাপ্ত বিচারক অথবা বর্তমানে বিচারের কাজে যুক্ত বিচারকরা। এই বিচার বিভাগীয় আধিকারিকরা কীভাবে কাজ করবেন তা নিয়ে এই বৈঠকে আলোচনা হওয়ার কথা।

    আরও পড়ুন:সাবধান! পুরনো ফোন ব্যবহার করলেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেনে নিন হ্যাকারদের নয়া কৌশল

    ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় আধিকারিকরা নথি খতিয়ে দেখে কোথায় তথ্যগত অসঙ্গতি হচ্ছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং তাদের সিদ্ধান্তই সুপ্রিম কোর্ট মানবে এবং সেই নির্দেশই রাজ্যকে পালন করতে হবে বলে জানিয়েছেন বিচারপতিদের বেঞ্চ। এর আগে এরকম কোনও নির্দেশ দেওয়া হয় নি। কমিশন এবং রাজ্য যাতে একযোগে কাজ করে তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১৪২-এর ক্ষমতা ব্যবহার করে এমন নির্দেশ দেওয়া হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেছেন বিচারপতিরা। সংবিধানের অনুচ্ছেদ ১৪২-এর ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট বিশেষ পরিস্থিতিতে ন্যায় বিচারের নিশ্চিত ক্ষমতা পায়।

    আরও পড়ুন:“আপনিও মমতার বাড়ির চালে ঢিল মেরেছেন”, আদর্শ নিয়ে ফিরহাদের খোঁচায় পাল্টা আক্রমণ সজলের

    Meeting with the Chief Justice of the High Court regarding SIR

    চেষ্টা করা হচ্ছে যাতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর-এর সম্পূর্ণ কাজ শেষ করা যায়, আর তার জন্য এসআইআর-এর কাজ যতটা সম্পূর্ণ হবে, তার ভিত্তিতেই ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তবে এর পরে অতিরিক্ত তালিকাও প্রকাশিত হবে জানানো হয়েছে কমিশন সূত্রে। তাই এই তালিকাকে চূড়ান্ত বলে ধরা যাবে না। এসআইআর-এর কাজে বিচারকদের নিযুক্ত করার ফলে হাইকোর্টে চলাকালীন বর্তমান মামলা গুলির উপর প্রভাব পড়বে। সেক্ষেত্রে কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। প্রয়োজনে হাইকোর্ট অন্য আদালতে মামলা স্থানান্তরিত করতে পারবে।

    Click here to Read More
    Previous Article
    কারেকশনের সুযোগ আছে কি? যুবসাথী আবেদন বাতিল হওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য
    Next Article
    "মানুষের ভরসা উঠে যাচ্ছে, আজকে শুধু নাটক হচ্ছে..."মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মহম্মদ সেলিমের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment