Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোর পরেই ফের ভোট! রাজ্যে পুর নির্বাচন নিয়ে বড় ঘোষণা করলেন মন্ত্রী অগ্নিমিত্রা

    17 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পুর নির্বাচন (Municipal Election) কবে? এই নিয়ে বিগত বেশ কিছু সময় ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে। অবশেষে এই নিয়ে বড় আপডেট দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। দুর্গাপুজো মিটলেই রাজ্যে ভোটের দামামা বাজতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

    পুর নির্বাচন নিয়ে বড় বার্তা মন্ত্রী অগ্নিমিত্রার | (Municipal Election)

    মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এদিন বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ঢোকার মুখে প্রশাসকের হাতে থাকা পুরসভাগুলির নাগরিক সমস্যার কথা অগ্নিমিত্রাকে জানান স্থানীয়রা। সেই সমস্যাগুলি শুনে পরবর্তীতে সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, উন্নয়নের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া মূল লক্ষ্য। পাশাপাশি অন্যতম উদ্দেশ্য হল নাগরিক পরিষেবা দেওয়া।

    আরও পড়ুনঃ পিএম কিষাণের ২৪ তম কিস্তি কবে ঢুকবে? কৃষকদের জন্য বিরাট আপডেট

    রাজ্যের মন্ত্রী বলেন, “প্রত্যেকটি দফতর বসে আছে। শেষ ১৫ বছরে কোন দফতরে কাজ হয়েছে? তার আগের ৩৪ বছরেও বা কোথায় কাজ হয়েছে? প্রত্যেকটি দফতর হাতে ধরে তৈরি করতে হবে।“

    অগ্নিমিত্রা বলেন, বর্তমানে পুরসভাগুলিতে প্রশাসক বসিয়ে নাগরিক পরিষেবা সচল রাখা হচ্ছে। কোনও মানুষের যাতে পরিষেবা পেতে কোনও রকমের সমস্যা না হয় সেসব দিকে তিনি নিজে লক্ষ্য রাখছেন। পাশাপাশি জানান, আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পুর নির্বাচন করার কথা ভাবা হচ্ছে।

    Municipal election

    রাজ্যে পালাবদলের পর বহু পুরসভা ভেঙে গিয়েছে। অনেক জায়গায় সরকারের তরফে প্রশাসক বসানো হয়েছে। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আগামী ডিসেম্বর মাসে রাজ্যে পুর নির্বাচন হতে পারে। এদিন সেই জল্পনাই আরও উস্কে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

    এদিকে পালাবদলের পর বাঁকুড়া জেলার তিনটি পুরসভার পুরপ্রধান ইস্তফা দিয়েছেন। ফলে বর্তমানে ওই পুরসভাগুলির প্রশাসনিক দায়িত্ব প্রশাসক সামলাচ্ছেন। এদিন অগ্নিমিত্রার কাছে ওই পুরসভাগুলির নানা নাগরিক সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। এরপরেই পুর নির্বাচন নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    Jaya Ahsan: 'আজও অর্ধাঙ্গিনী'-সিনেমার স্পেশাল স্ক্রিনিং-এ এসে কি বললেন জয়া আহসান
    Next Article
    পুরাতনের আবেগে আধুনিকতার পরশ, ৮০ তম বর্ষের মাতৃবন্দনায় নস্টালজিয়ার ছোঁয়া লেক টেরেস দক্ষিণী সংঘের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment