Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘আর দুটো কাজ আমার বাকি থাকবে, কোন সেই দুই কাজ? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

    36 minutes ago

    বাংলা হান্ট ডেস্ক : পালাবদলের পর রাজ্যের উন্নয়নকে সামনে রেখে একের পর এক ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বাঁকুড়ার সাতটি জেলা নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসে পরবর্তী কাজের খতিয়ান নিলেন মুখ্যমন্ত্রী। কী কী কাজ হয়েছে এবং কোন কাজগুলি বাকি রয়ে গেছে সেই সম্পর্কে বিস্তারিত জানান শুভেন্দু অধিকারী।

    কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    সাংবাদিক বৈঠকে জঙ্গলমহল, প্রান্তিক এলাকা এবং সীমান্তবর্তী অঞ্চলে ধর্মান্তকরণের বিষয়টিও সামনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা জঙ্গলমহলের বাসিন্দাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে বিদেশ থেকে আসা অর্থের সাহায্যে ধর্মান্তকরণের যে কার্যকলাপ চলছে, সে বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেন তিনি।

    এর পাশাপাশি গত তিন মাসে তাঁর সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকায় জমি হস্তান্তর, ওবিসি তালিকায় সংশোধন, ইমাম-মোয়াজ্জেম ভাতা বন্ধ করা এবং গো-সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার মতো সিদ্ধান্তগুলি কার্যকর করা হয়েছে বলে জানান তিনি। এরপরই অভিন্ন দেওয়ানি বিধি বা UCC কার্যকর করার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কিছুদিনের মধ্যেই UCC আসবে। এক দেশ এক প্রধান, এক রাজ্য, এক মুখ্যমন্ত্রী, এক আইন।”

    মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আগামী দিনে রাজ্য সরকারের আইন প্রণয়নের পরিকল্পনা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সামনে এখনও দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। শুভেন্দুর কথায়, “আর দুটো কাজ আমার বাকি থাকবে। ধর্ম পরিবর্তন ও জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা। এটা আমি করছি।” অর্থাৎ ধর্ম পরিবর্তন এবং জমি কেনাবেচা সংক্রান্ত বিষয়ে আইন আনার উদ্যোগও তাঁর সরকারের পরবর্তী পদক্ষেপের মধ্যে রয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।

    Suvendu Adhikari announces his two remaining major projects

    আরও পড়ুন : পেনশনভোগীদের জন্য বড় সতর্কবার্তা! এই কাজ বাকি থাকলে পরের মাসে মিলবে না পেনশনের টাকা

    তবে রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি জঙ্গলমহলের উন্নয়নেও যে বিশেষ নজর দেওয়া হচ্ছে, তা এদিনের বৈঠকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    ৩ অ্যাকাউন্টের পর আরও ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
    Next Article
    পুরুলিয়ায় শিল্পের নতুন অধ্যায়! হাজারের বেশি চাকরির সুযোগ নিয়ে আসছে স্টিল প্রকল্প

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment