Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতাবাসীদের জন্য স্বস্তির খবর, চালু হল জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু, দেখুন লাস্ট ডেট

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলা হান্ট ডেস্ক: অচলাবস্থা কাটিয়ে অবশেষে খুলে দেওয়া হল কলকাতা পুরসভার (KMC) জন্ম ও মৃত্যু শংসাপত্রের (Birth & Death Certificate) কেন্দ্রীয় পোর্টাল। যার ফলে এবার কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রায় ৪ হাজারেরও বেশি স্বজনহারা পরিবারের সদস্যরা।

    কলকাতা পুরসভায় চালুই হল জন্ম ও মৃত্যু শংসাপত্র দেওয়া

    প্রসঙ্গত রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২০ মে থেকেই জন্ম ও মৃত্যু শংসাপত্রের পোর্টাল আংশিক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। মৌখিক নির্দেশেই কলকাতা পৌরসভা (কেএমসি) সাব-রেজিস্ট্রারদের স্বাক্ষর করার ক্ষমতা স্থগিত করে দেওয়া হয়। তবে এবার সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়ায় ডেথ সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াও আবার শুরু করা হয়েছে।

    জানা যাচ্ছে, শ্মশান ও কবরস্থান থেকে মৃত্যু সনদ প্রদানের প্রক্রিয়া ১৫ দিনের জন্য স্থগিত রেখেছিল বর্তমান রাজ্য সরকার। তবে সোমবার থেকেই সাব-রেজিস্ট্রারদের স্বাক্ষর করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, কলকাতা পৌরসভায় আটকে থাকা জন্ম শংসাপত্রের আবেদনগুলি নিষ্পত্তি করার জন্য একটি পরিকাঠামোও স্থাপন করা হয়েছে।

    আরও পড়ুনঃ বন্ধ পুরীর মন্দির! কি কারণে? জগন্নাথ দেবের দর্শন করার থাকলে অবশ্যই দেখুন

    যদিও, চুক্তিভিত্তিক সাব-রেজিস্ট্রারদের স্বাক্ষর করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়নি। উল্লেখ্য রাজ্য সরকারের জন্ম ও মৃত্যু সার্টিফিকেট দেওয়ার পোর্টালটি প্রায় তিন মাস ধরে অচল রয়েছে । জানা যাচ্ছে এরফলে অন্তত ১২,০০০ বার্থ সার্টিফিকেটের আবেদন আটকে আছে। তবে সোমবার থেকে কলকাতায় এই পোর্টাল চালু হওয়ায় এতদিন আটকে থাকা জন্ম ও মৃত্যু সার্টিফিকেট ইস্যু করার কাজও শুরু হয়েছে।

    পোর্টালের মাধ্যমে নতুন শংসাপত্র ইস্যু করা গেলেও জন্মানো বা মৃত ব্যক্তিদের পুরনো শংসাপত্র ইস্যু করা যাচ্ছিল না। এমনকি পুরনো শংসাপত্রের ডিজিটাল কপিও পাওয়া যাচ্ছিল না। যার ফলে নিজেদের একাধিক প্রয়োজনীয় কাজ মেটাতে গিয়েও সমস্যার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। এমন অনেক পরিবার আছেন যাঁদের প্রিয়জনের ডেথ সার্টিফিকেট না থাকায় আটকে গিয়েছে ব্যাংক হিসাবের নিষ্পত্তি, বীমার দাবি এবং পেনশন, গ্র্যাচুইটি, সম্পত্তির উত্তরাধিকারসহ আরও নানা ধরনের আইনি এবং প্রশাসনিক বিষয়।

    Click here to Read More
    Previous Article
    পাকিস্তানকে ক্যানসারের সঙ্গে তুলনা! স্বাধীনতা উদযাপন করে কী বার্তা দিল বালোচিস্তান?
    Next Article
    বন্ধ পুরীর মন্দির! কি কারণে? জগন্নাথ দেবের দর্শন করার থাকলে অবশ্যই দেখুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment