Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুরুলিয়ায় শিল্পের নতুন অধ্যায়! হাজারের বেশি চাকরির সুযোগ নিয়ে আসছে স্টিল প্রকল্প

    36 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরেই পুরুলিয়ায় নতুন শিল্প ও কর্মসংস্থানের দাবি উঠছিল। এবার সেই দিকেই বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রঘুনাথপুরে একটি আধুনিক স্টিল প্রজেক্ট (Purulia Steel Project) গড়ে তোলার কাজ শুরু হতে চলেছে। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার বহু মানুষের কাজের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই শিলান্যাসের প্রস্তুতি শুরু হয়েছে এবং প্রকল্প এলাকায় কাজও শুরু হয়ে গিয়েছে।

    পুরুলিয়া স্টিল প্রজেক্টে (Purulia Steel Project) ৩৬০০ কোটির বিনিয়োগ

    পুরুলিয়ার রঘুনাথপুর-১ ব্লকের দূরমুট মৌজায় পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্ট (Purulia Steel Project) তৈরি হতে চলেছে। আগামী ১৭ অগস্ট এই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (WBIDC)-এর কাছ থেকে ১৪৮ একর জমি নেওয়া হয়েছে। প্রায় ৩৬০০ কোটি টাকা বিনিয়োগ করে সেখানে অত্যাধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি আরও কয়েকটি শিল্প ইউনিট তৈরির পরিকল্পনাও রয়েছে।

    প্রকল্প (Purulia Steel Project) ঘিরে ইতিমধ্যেই এলাকায় গণশুনানি হয়েছে। সেখানে স্থানীয় মানুষকে জানানো হয়েছে, শিল্পের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। শিল্প সংস্থার দাবি, প্রকল্পটি পুরোপুরি চালু হলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ১,৬০০ জনের কাজের সুযোগ তৈরি হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও আইনের সমস্ত নিয়ম মেনেই এই শিল্প প্রকল্প গড়ে তোলা হবে।

    এদিকে মুখ্যমন্ত্রীর সফরের আগে প্রকল্প এলাকার জমি সমতল করার কাজ শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার সেখানে গিয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন রঘুনাথপুরের বিধায়ক মাননী বাউরি।

    তিনি বলেন, এই কারখানা চালু হলে এলাকার বহু যুবক-যুবতী নিজেদের এলাকাতেই কাজের সুযোগ পাবেন। কর্মসংস্থানের জন্য আর অন্য রাজ্যে যেতে হবে না। এই প্রকল্পের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    আরও পড়ুনঃ ৩ অ্যাকাউন্টের পর আরও ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’, ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

    একইসঙ্গে তাঁর দাবি, অতীতে শিল্পের নামে মানুষকে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়নি। তবে বর্তমানে রাজ্যে শিল্প গড়ে তোলার কাজ এগোচ্ছে এবং আগামী দিনে আরও নতুন শিল্প (Purulia Steel Project) আসবে বলেও তিনি আশাবাদী।

    Click here to Read More
    Previous Article
    ‘আর দুটো কাজ আমার বাকি থাকবে, কোন সেই দুই কাজ? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment