Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুজোর মাসে মালামাল! কেউ পাবেন পাবেন ৩০০০ কেউ ২০০০, দেখে নিন হিসেব

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: রাজ্যে প্রথম বিজেপি সরকার (Government of West Bengal) ক্ষমতায় আসতেই সাধারণ জনগণের জন্য একের পর এক ঘোষণা হয়েছে। প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের (Government Employees) জন্য এসেছে বড়সড় সুখবর। একধাক্কায় ২০% মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির অনুমোদন করেছে সরকার। আগে ১৮ শতাংশের সাথে ২০ যুক্ত হয়ে পয়লা অক্টোবর থেকে ৩৮% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। অর্থাৎ পুজোর মাসে ধামাকা।

    পুজোর মাসে সরকারি প্রকল্পের ধামাকা | Government of West Bengal

    এদিকে জুন মাস থেকেই ‘অন্নপূর্ণা যোজনা’ শুরু হয়ে গিয়েছে রাজ্যে। টাকাও ঢুকতে শুরু করে দিয়েছে অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন জুলাই মাসে এক কোটির বেশি মহিলা ৩০০০ টাকা পাবেন। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে পুজোর মাসেও।

    পয়লা অক্টোবর থেকেই বাংলায় শুরু হচ্ছে ভরসা স্কিম। ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যে কর্মহীন যুবক, যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। কেউ পাবেন ৩০০০ কেউ ২০০০ টাকা। বাজেটেই ‘ভরসা কর্মসূচি’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

    বাজেটে জানানো হয়, যুবশক্তি ভরসা প্রকল্প চালু করা হবে চলতি বছরের অক্টোবর থেকে। বিজেপি সরকারের যুবশক্তি ভরসা কার্ডে গ্র্যাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩০০০ টাকা। আর যাঁরা আন্ডার গ্র্যাজুয়েট, তাঁদের দেওয়া হবে মাসে ২০০০ টাকা।

    government of west bengal

    আরও পড়ুন: ১ জুলাই থেকে বড় বদল! শিয়ালদহের ৮ স্টেশনে বন্ধ হচ্ছে রেল রিজার্ভেশন কাউন্টার

    বাজেটে জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করেছেন, যে সমস্ত পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলে-মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

    Click here to Read More
    Previous Article
    পার্থের বিরুদ্ধে নতুন অভিযোগ, সামনে এল ‘পার্থ-ঘনিষ্ঠ’ ঘনশ্রী বাগের নাম
    Next Article
    ১ জুলাই থেকে বড় বদল! শিয়ালদহের ৮ স্টেশনে বন্ধ হচ্ছে রেল রিজার্ভেশন কাউন্টার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment