Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাস্তায় থুতু, পানের পিক ফেললে দুঃখ আছে কপালে! লাগবে জরিমানা, বড় পদক্ষেপ সরকারের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছ ভারত অভিযান নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি সরকার। দেশের প্রতিটি জেলা থেকে শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য প্রচারের পাশাপাশি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে সিভিক সেন্স ফিরলেও বহু জায়গায় এখনও রাস্তায়, স্টেশনে যেখানে সেখানে থুতু, পানের পিক ফেলতে দেখা যায় বহু মানুষকেই। এবার সেই নিয়েই কড়া ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

    থুতু, পানের পিক ফেলা নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের

    সম্প্রতি উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবারই সেখানে পুর প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাস্তাঘাট পরিষ্কার রাখা নিয়ে একাধিক নির্দেশ জারি করেছেন। তিনি জানান, এবার থেকে যেখানে খুশি থুতু, পানের পিক, ময়লা ফেলা যাবে না। ময়লা প্লাস্টিক ফেলা বন্ধ, রাস্তা নোংরা করলে নেওয়া হবে ফাইন (Spitting Fine)। এতে যেমন সাথারণ মানুষের অসুবিধা কমবে তেমনি দৃশ্যদূষণও রোধ হবে।

    আরও পড়ুনঃ ৮ বছর অপেক্ষার পর বাংলায় চালু আয়ুষ্মান ভারত! সোমবারই MOU সই করবেন শুভেন্দু অধিকারী

    চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ

    এদিন অগ্নিমিত্রা বলেন, শপিং মলে গেলে তো ভদ্রভাবেই চলাফেরা করি সকলে। তাহলে রাস্তায় নামলে কেন অভদ্র হয়ে যায়? তাই মানুষকে আরও সচেতন হতে হবে। প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতে হবে। এরপরেই আগামী ১লা সেপ্টেম্বর থেকে রাস্তাঘাট নোংরা করলে, পানের পিক ফেললে বা যত্রতত্র ময়লা ফেললে ফাইন নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া তিনি আরও জানান, ইতিমধ্যেই স্বচ্ছ অ্যাপ (Swachh App) চালু করেছে রাজ্য সরকার। রাস্তাঘটে নোংরা দেখলেই অ্যাপের মাধ্যমে ছবি তুলে কমপ্লেন করতে হবে। তারপর সেই অঞ্চলের পৌরসভা অ্যাকশন নেবে। শেষে নোংরা জায়গা পরিষ্কার হলে সেটাও জানান দেওয়া হবে।

    কত টাকা ফাইন গুনতে হবে?

    রাস্তায় থুতু ফেলা কিংবা পানের পিক ফেলার নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। আগের সরকারের আমলেও এই ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছিল। তবে এবার সেটা বাড়বে কি না সেই  বিষয়ে আলাদা করে কিছু জানানো হয়নি। তবে নূন্যতম জরিমানা ৫০০ টাকা থাকবে বলেই মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    প্রথম পাঁচে থেকেও রেহাই নেই, কোপ পড়ল জলসার টপার মেগার ঘাড়ে
    Next Article
    ‘পচা-দুর্গন্ধ…এ বার ব্রিগেডের মাঠেই জেল বানাতে হবে’! দুর্নীতি নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দুর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment