Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৮ বছর অপেক্ষার পর বাংলায় চালু আয়ুষ্মান ভারত! সোমবারই MOU সই করবেন শুভেন্দু অধিকারী

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পরেই একাধিক পরিবর্তনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই জানিয়েছিলেন সারা ভারতে চালু থাকা আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) যোজনা পশ্চিমবঙ্গেও চালু হবে। এবার সেই প্রতিশ্রুতি নিশ্চিত হতে চলেছে। সোমবারই ন্যাশনাল হেলথ অথরিটি বা NHA এর সাথে MOU সাক্ষর হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের। ফলে ৩৬তম রাজ্য হিসাবে আয়ুষ্মান ভারতে জুড়ছে পশ্চিমবঙ্গের নাম।

    Ayushman Bharat প্রকল্পে জুড়ছে পশ্চিমবঙ্গের নাম

    যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার উপস্থিতিতে আয়ুষ্মান ভারতে পশ্চিমবঙ্গের নাম যুক্ত হবে। এই মর্মে রবিবারই স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দেশের জনস্বাস্থ্য সুরক্ষার জন্য এক নতুন মাইলফলক বলে জানাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। একইসাথে রাজ্যের লক্ষ লক্ষ মানুষেরা এই প্রকল্পের মাধ্যমে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা ও আর্থিক সুরক্ষা পাবেন।

    স্বাস্থ্যসাথী থাকলেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা

    বর্তমানে রাজ্যে তৃণমূল সরকারের চালু করা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন অসংখ্য মানুষ। তবে আয়ুষ্মান ভারত চালু হলে কি তাঁরা সুবিধা পাবেন নাকি ফের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে? এই প্রশ্ন রয়েছে অনেকেরই মনে। এর উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, বর্তমানে রাজ্যে প্রায় ৬ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান। তারা সকলেই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবে। এছাড়াও যারা এতদিন কোনো কারণে নাম তুলতে পারেননি, তাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে।

    আরও পড়ুনঃ এবার রান্নার তেলেও বড় বদল! ক্রেতা সুরক্ষায় নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

    ২০১৮ সালেই কেন্দ্রীয় সরকার গোটা দেশের কোটি কোটি মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি আর্থিক স্বস্তি দিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে। কিন্তু এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প বাংলায় কার্যকর হতে দেয়নি। তবে এবার আর বঞ্চনা নয়, কেন্দ্র ও রাজ্যে একই সরকার হওয়ায় দ্রুত কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবিকরণ ঘটবে।

    প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ২৩শে মে নবান্ন থেকে বলেছিলেন, স্বাস্থ্যক্ষেত্রে আগের সরকার কোনো সহযোগিতা তো করেইনি, উল্টে বিরোধিতা করেছে। এর ফলে কোটি কোটি মানুষ বঞ্চিত হয়েছেন। অন্য রাজ্যগুলো যে সুবিধা পেয়েছে সেগুলো পশ্চিমবঙ্গে আসেনি।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ৮ জুন, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি
    Next Article
    প্রথম পাঁচে থেকেও রেহাই নেই, কোপ পড়ল জলসার টপার মেগার ঘাড়ে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment