Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম দিনেই বড় সাফল্য, সোমবার কতজন মহিলা করলেন বিনেপয়সার বাস সফর?

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এসেই একের পর এক উদ্যোগ নিতে শুরু করেছে। ১ জুন থেকেই মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট পরিচয়পত্র দেখালেই ইস্যু করা হচ্ছে ‘শূন্য’ মূল্যের টিকিট। বিনামূল্যে বাস সফর করার জন্য প্রথম দিন থেকেই মহিলাদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কেমন কাটল প্রথম দিনটা? কেমন ভিড় ছিল এদিন সরকারি বাসে?

    প্রথম দিনেই সরকারি বাসে (Government Bus) ভিড় মহিলা যাত্রীদের

    সোমবার, ১ জুন ছিল সরকারি বাসে বিনামূল্যে সফর করার প্রথম দিন। এদিন সকাল থেকেই শহর এবং শহরতলির বাসস্ট্যান্ডগুলিতে অন্য দিনের তুলনায় মহিলা যাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। সরকারি এসি বাসের জন্য অপেক্ষায় ছিলেন অনেকেই। বারাসাত-করুণাময়ী রুটের EB-12, AC-2, AC-37 এর মতো এসি বাসেও মহিলা যাত্রীদের লক্ষণীয় ভিড় দেখা গিয়েছে। জানা গিয়েছে, প্রায় প্রতিটি রুটের সরকারি বাসেই ৫৫-৬০ শতাংশ মহিলা যাত্রী ছিলেন।

    How many women passengers were on Monday in government bus

    কতজন মহিলা সফর করেছেন: অফিস টাইমে ভিড় বাসও তোয়াক্কা করেননি এদিন মহিলা যাত্রীরা। রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে প্রায় ৯ হাজার যাত্রী সফর করেছেন। পাশাপাশি অন্য সরকারি বাসেও প্রায় ৫০ শতাংশ মহিলা যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন : ‘ডিম হামলা’র পরেই নিরাপত্তায় বদল, এক্স ক্যাটেগরির নিরাপত্তা অভিষেককে, এর অর্থ কী জানেন?

    ভাড়া মকুবে বড় স্বস্তি: নিত্যযাত্রীদের ক্ষেত্রে প্রতি দিন যাতায়াতের খরচ একটা বড় বিষয়। নিত্যদিন যেভাবে সবকিছুর দাম বেড়ে চলেছে তাতে এই বাস (Government Bus) ভাড়া মকুব হওয়ার বিষয়টি মধ্যবিত্তদের বড়সড় স্বস্তি এনে দিয়েছে। যেসব মহিলাদের কর্মসূত্রে বা অন্য কারণে প্রতি দিন যাতায়াত করতে হয়, তাদের কাছে যাতায়াতের খরচ শূন্য হয়ে যাওয়ায় অনেকটাই লাভ হবে।

    আরও পড়ুন : একসময় ছিলেন ‘ব্রাত্য’, এবার নন্দনে অনীক দত্তের ছবির প্রদর্শনী, কী জানালেন রুদ্রনীল?

    প্রসঙ্গত, সোমবার ফ্রি বাস পরিষেবার প্রথমদিন সবকিছু হাতেকলমে খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন খোদ পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এসি সরকারি বাসে গড়িয়াহাট থেকে রুবি পর্যন্ত যান তিনি। এছাড়া রানি রাসমণি রোড সংলগ্ন বাস স্ট্যান্ডে যান বিজেপি বিধায়ক সজল ঘোষ। মহিলা যাত্রীদের হাতে জিরো ভ্যালু টিকিটও তুলে দেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণার ফর্ম হাতে তৃণমূল, কলকাতায় নতুন সমীকরণ?
    Next Article
    টাকা পাওয়া আরও সহজ! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ‘সুখবর’ দিলেন অগ্নিমিত্রা পাল, খুশি মহিলারা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment