Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম বার রেলপথে জুড়বে সিকিম, সেবক-রংপো রুট নিয়ে এল বড় আপডেট

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : সমগ্র দেশজুড়ে যেকটি রেল প্রকল্পে কাজ চলছে তাদের মধ্যে অন্যতম সেবক-রংপো রেললাইন (Indian Railways) প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে জুড়ে যাবে সিকিম। প্রথম রেল সংযোগ পারে ভারতের উত্তর পূর্বের এই রাজ্য। এবার এই রেল প্রকল্প নিয়ে এল বড় আপডেট।

    প্রকল্পের (Indian Railways) অগ্রগতি দেখতে সফরে প্রতিনিধি দল

    লোকসভা সাংসদ সি এম রমেশের সভাপতিত্বে রেল বিষয়ক একটি উচ্চপর্যায়ের সংসদীয় স্থায়ী কমিটি গ্যাংটক, কলকাতা এবং ঋষিকেশে রেল সফরে রয়েছে। ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত চলবে এই সফর। দেশের উত্তর পূর্বাঞ্চলে, রেল পরিকাঠামো উন্নয়ন, সংযোগ বৃদ্ধি থেকে সক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে এই সফরে।

    Indian Railways sevoke rangpo rail route update

    কবে শেষ হবে কাজ: এই সফরের অংশ হিসেবে সেবক-রংপো প্রকল্পের রেলস্টেশন, টানেল এবং ব্রিজ পরিদর্শন এবং এই রেল সংযোগ পদক্ষেপের অগ্রগতির বিষয়ে ধারণা করবে টিম। জানা গিয়েছে, প্রায় ৪৪.৯৬ কিমি দীর্ঘ এই রেললাইন (Indian Railways) প্রকল্পটি ২০২৭ এর ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৭৭ শতাংশ অগ্রগতি পেয়েছে প্রকল্পটি।

    আরও পড়ুন : সময়সীমা বেঁধে দিল কেন্দ্র, দ্রুত এই কাজ না সারলে বিচ্ছিন্ন হয়ে যাবে LPG সংযোগ

    কী কী অগ্রগতি প্রকল্পে: সংসদীয় প্রতিনিধিদল রংপো রেল স্টেশন এলাকা এবং ১৪ নম্বর টানেল পরিদর্শন করেছে। জানা যাচ্ছে, কমিটির সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার, আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য কার্যালয়, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, ইরকন এবং রাইটস লিমিটেডের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন : বাড়ছে হোম লোন-কার লোনের ইএমআই? রেপো রেট নিয়ে বড় ঘোষণা RBI-এর

    সারা দেশে রেল পরিকাঠামো সম্প্রসারণ এবং পরিবহণ ব্যবস্থার উন্নয়নে সরকার যে গুরুত্ব দিচ্ছে তার প্রতিফলন হচ্ছে কমিটির এই বিশেষ সফরে।

    Click here to Read More
    Previous Article
    বাড়ল বিপদ! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
    Next Article
    শুধু ক্লাস নয়, এবার গাছ লাগানোর দায়িত্বও পড়ুয়াদের কাঁধে!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment