Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বাড়ল বিপদ! কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বিধানসভায় সই জালকাণ্ডে CID-এর দেওয়া নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা গ্রেফতারি এড়াতে আদালতের কাছে রক্ষাকবচও চেয়েছিলেন তিনি। সেই ইসুতেই এবার অস্বস্তি বাড়ল তৃণমূল সাংসদের (Trinamool Congress MP)।

    হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক | Abhishek Banerjee

    সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে অভিষেকের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস। বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই অস্বস্তি ক্রমে বাড়ছে তৃণমূলের। গত ৬ মে জয়ী বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) নাম প্রস্তাব করা হয়েছিল।

    বৈঠকের দিন যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সকলে শোভনদেবকে সমর্থন জানান ঠিকই কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয়, তা তৃণমূল দেয়নি। তৃণমূল বিধায়কদের শপথগ্রহণের পর বিরোধী দলনেতার নাম নিয়ে সচিব প্রস্তাবপত্র চাইলে ফের ১৯ মে ফের কালীঘাটে তৃণমূলের তরফে বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওই বৈঠকে সকলে উপস্থিত ছিলেন না। যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের সকলের সই নেওয়া হয়।

    দলের প্রস্তাবিত বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা একটি কাগজ জমা দিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র বলে জানানো হয়। দুই জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় সচিব সন্দেহ করেন। জালিয়াতি হয়েছে এই সন্দেহে থানায় এফআইআর করেন তিনি।

    Abhishek Banerjee

    আরও পড়ুন: ৬ টি আন্তর্জাতিক গন্তব্যে বিমান পরিষেবা স্থগিত করল ইন্ডিগো! জানানো হল কারণ

    এই ঘটনার তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেয় সিআইডি। এদিকে হাজিরা না দিয়ে অসুস্থকার কারণ দেখিয়ে আরও ১৫ দিন সময় চান অভিষেক। সিআইডির সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে আদালতে গিয়েও স্বস্তি মিলল না। অভিষেকের আবেদনের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস।

    Click here to Read More
    Previous Article
    দুর্নীতির অভিযোগে হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের!
    Next Article
    প্রথম বার রেলপথে জুড়বে সিকিম, সেবক-রংপো রুট নিয়ে এল বড় আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment